1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান দুষ্টু চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে : প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

নওয়াজ শরিফকে হত্যার ষড়যন্ত্র করছে ‘র’!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫
  • ১৭১ Time View

পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে খুনের চক্রান্ত করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ 2অ্যান্ড অ্যানালিসিস (র)। এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনল পাকিস্তান। এই অভিযোগের ভিত্তিতে নওয়াজ শরিফের নিরাপত্তাও বাড়িয়েছে পাকিস্তান। পঞ্জাব প্রদেশে হাই অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়।
সম্প্রতি পাক সংবাদপত্র ‘দি নিউজ ইন্টারন্যাশনাল’-এ নওয়াজ শরিফের হত্যার ছক কষার খবরটি প্রকাশিত হয়। স্বরাষ্ট্র দফতরের সার্কুলার উদ্ধৃত করে সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, শরিফের জীবন বিপন্ন হয়ে পড়েছে। ‘র’ তাকে খুনের ষড়যন্ত্র করছে। শরিফ ছাড়াও পাকিস্তানের আরও বেশ কিছু বিশিষ্ট মানুষও ওদের টার্গেট। এই পরিস্থিতিতে সার্কুলারে আইন রূপায়ণকারী দফতরগুলিকে প্রধানমন্ত্রী ও বাকিদের নিশ্ছিদ্র নিরাপত্তা সুনির্দিষ্ট করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। পাক-প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের খবরটি সত্যি বলে দাবি জানান শরিফের বিশেষ সহকারী মুসাদিক মালিক। এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীকে কীভাবে রক্ষা করতে হবে, তা আমরা জানি।’ এরপরই শরিফ-সহ পাক নেতা-মন্ত্রীদের নিরাপত্তা জোরদার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ