1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ডেঙ্গুর টিকা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে: স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ খুলনার সিভিল সার্জন মাহফুজা খাতুন ডেঙ্গুতে আক্রান্ত শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়: শফিকুর রহমান দুষ্টু চক্র অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে : প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার

বাংলাদেশ এ দলের দক্ষিণ আফ্রিকা মিশন আজ শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫
  • ১৮০ Time View

আজ সোমবার বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা মিশন শুরু হচ্ছে। এ সফরে নিজেদের 5প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ এ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার আইরেনে ভিলেজার্স ক্লাবের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। গত বুধবার দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সফরের জন্য দেশ ছাড়ে বাংলাদেশ এ দল। সফরে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম খেলবে বাংলাদেশ। আইরেনে ভিলেজার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সফর শুরু করবে তারা। এই সফরে আইরেনে ভিলেজার্সের বিপক্ষে দুটি একদিনের ম্যাচ ও একটি তিনদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়া গোতেং স্ট্রাইকার্সের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করবে শুভাগতর দল।
দক্ষিণ আফ্রিকা সফর শেষে ৩০ অক্টোবর জিম্বাবুয়ে উড়ে যাবে বাংলাদেশ। সেখানে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ- এ দল। তিনটি ওয়ানডে হবে ২, ৪ ও ৬ নভেম্বর। আর দুটি চারদিনের ম্যাচ হবে যথাক্রমে ৯ ও ১৫ নভেম্বর। দেশ ছাড়ার আগে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক শুভাগত হোম বলেন, দক্ষিণ আফ্রিকার সফরটি আমাদের কাছে প্রস্তুতির সিরিজ। আসল হচ্ছে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে ম্যাচগুলো। একদিনের ও চারদিনের দু’টি সিরিজই জিততে চাই আমরা।

বাংলাদেশ স্কোয়াড
শুভাগত হোম (অধিনায়ক), সৌম্য সরকার (সহঅধিনায়ক), সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মুসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, মোহাম্মদ মিথুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরি রাহি, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ