1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

টিউলিপ এখন লেবার ছায়া মন্ত্রিসভার উপমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৮৪ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে লেবার ছায়া asudijaksdsaমন্ত্রিসভার উপমন্ত্রী মনোনীত করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শালিক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের ৩ সংসদ সদস্য রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রূপা হককে শ্যাডো কেবিনেটে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন লেবার পার্টির নেতা জেরিমি করভিন। তবে তারা তাৎক্ষণিকভাবে তা গ্রহণ করেননি।
জেরিমি করভিন পার্টিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, সময় নিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করতেই তার ওই আমন্ত্রণে তাৎক্ষণিক সাড়া দেননি ৩ বাঙালি এমপি। তাছাড়া লিডারশিপ নির্বাচনে এই ৩ এমপি’র কেউই জেরিমি করভিনের সমর্থক ছিলেন না।
সূত্র জানায়, এখনো পার্টি ওয়েবসাইটে না আসলেও গত বৃহস্পতিবার রাতেই লেবার লিডার জেরিমি করভিন টিউলিপকে কালচার, মিডিয়া ও স্পোর্টস বিভাগের জুনিয়র শ্যাডো মন্ত্রী করার সিদ্ধান্ত নেন। পার্টি ফোরামেই বিষয়টি গৃহীত হয়েছে বলে সূত্র জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ