1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শান্তির বার্তা নিয়ে ভারত-পাক সীমান্তে মিষ্টি বিনিময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬৯ Time View

ডিজি পর্যায়ের বৈঠকের সুফল মিলতে শুরু করেছে ভারত-পাক সীমান্তে। টানা গুলি বিনিময়, auysdasসংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের পারস্পরিক অভিযোগের রোজনামচা সরিয়ে রেখে ইদে মিষ্টি করে শুভেচ্ছা বিনিময় করল বিএসএফ এবং পাক রেঞ্জার্স। ২ মাস আগে ইদেই শেষ বার মিষ্টি বিনিময় করেছিল ২ দেশ।
আজ শুক্রবার সকালে আটারি-ওয়াঘা চেক পোস্টে বিএসএফের ডিআইজি এবং পাক রেঞ্জারের কমান্ডারের মধ্যে মিষ্টি বিনিময় হল। দীর্ঘ দিন পরে এই ঘটনায় সীমান্তের ২ পাড়েই যেন খুশির হাওয়া।
দীর্ঘ দিন ধরেই অশান্ত ভারত-পাক সীমান্ত। বেশ কয়েক বার বিভিন্ন কারণে ২ দেশের মধ্যে আলোচনাও বাতিল হয়েছে। ফলে উৎসবে শান্তি কামনা করে মিষ্টি বিনিময়ের রেওয়াজও প্রায় হারিয়ে যেতে বসেছিল। গত বছরের ঈদ, দেওয়ালি থেকে শুরু করে সেই প্রথা চালু ছিল চলতি বছরের জুলাইয়েও। ১৮ জুলাইও ইদ ছিল। সম্প্রতি দিল্লিতে দুই দেশের ডিজি পর্যায়ে বৈঠক হয়। তার পরেই এ দিন মিষ্টি বিনিময়। ২ দেশের সম্পর্ক মেরামতির ক্ষেত্রে এটা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ