1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পরীক্ষামূলক চালু হলো কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল আত্মসাৎ ঠেকাতে ব্যাক অফিস সফটওয়্যার জরুরি ক্ষতিগ্রস্ত ১৭ হাজার বিনিয়োগকারীর অর্থ দেওয়া শুরু করেছে ডিএসই পুরাতন বাণিজ্য মেলা মাঠ থেকে ককটেল ও বোমা উদ্ধার, চলছে নিষ্ক্রিয়ের কাজ গুণী শিক্ষক সম্মাননা ১০০ জনে উন্নীত করা হচ্ছে: মাহ্দী আমিন নিষেধাজ্ঞা না থাকলে নিশ্চিতভাবে স্কোয়াডেই থাকতাম: পারেদেস বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণ থেকে বিশ্ব এখনো অনেক দূরে: আইরিন খান সাবেক এমপি রিমনের বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

নাসিরের সেঞ্চুরিতে বাংলাদেশ এ দল ২৫২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৮৫ Time View

৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে অপরাজিত শতক করেছেন aisudasবাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যান নাসির হোসেন। তার দারুণ শতকে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে তুলেছে ২৫২ রান।
টস হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি সমতায় ফেরার লক্ষ্য নিয়ে নামা মুমিনুল হকের দলটির। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ফিরে যান ওপেনার রনি তালুকদার। এরপর ৬০ রানের জুটি গড়েন আরেক ওপেনার সৌম্য সরকার এবং তিন নম্বরে নামা এনামুল হক বিজয়। সৌম্য ৩০ বলে ৫টি চারে ২৪ রান করে বিদায় নেন। আর বিজয়ের ব্যাট থেকে আসে ৩৪ রান। ৫৩ বলে ৩টি চার আর একটি ছক্কা হাঁকান বিজয়।
মুমিনুল ৪ নম্বরে নেমে ব্যক্তিগত ৩ রান করে ফেরেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস খেলেন ৪৫ রানের দারুণ এক ইনিংস। তার ছোট তবে গুরুত্বপূর্ণ ৫৭ বলের ইনিংসে ছিল ৬টি চারের মার। সাব্বির রহমান ব্যক্তিগত এক রান করে বিদায় নেন।
সিরিজ জিততে হলে ভারত ‘এ’ দলকে করতে হবে ২৫৩ রান।
ভারতের হয়ে রিশি ধাওয়ান ১০ ওভারে ৪৪ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন । ২টি উইকেট পান কর্ন শর্মা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ