1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত

বাংলাদেশ সফরে আসছেন না ওয়ার্নার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৮১ Time View

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছেন না অস্ট্রেলিয়ার নবনিযুক্ত টেস্ট ভাইস 79uiwaeক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার। হাতের বুড়ো আঙুলে চিড় ধরায় ওয়ার্নার আগামি মাসের এ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে শুক্রবার নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ইংল্যান্ড সফরে চলমান ওয়ানডে সিরিজে লর্ডসের ম্যাচে স্বাগতিক পেসার স্টিভেন ফিনের একটি বাউন্সারে হাতের বুড়ো আঙুলে আঘাত পান ওয়ার্নার। যে কারণে সিরিজের বাকি ম্যাচ থেকেও নাম নাম প্রত্যাহার করতে বাধ্য হন তিনি।

ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর বৃহস্পতিবার সিডনিতে তার ইনজুরির পরীক্ষা করা হয় এবং সিএ জানিয়েছে তার আঙুলে অস্ত্রোপচার করতে হবে না তবে বাংলাদেশ সফরের আগে তিনি সুস্থ হচ্ছেন না।

সিএ’র প্যাট হাওয়ার্ড বলেনন, ‘ডেভিড জানিয়েছে তার আঙুলের চিড় থেকে সেরে উঠতে কমপক্ষে চার সপ্তাহ সময় লাগবে এবং ব্যাটিং শুরু করতে ও পুনরায় ক্যাচিংয়ের জন্য আরো দুই সপ্তাহ লেগে যাবে।’

‘বিশেষ করে অস্ট্রেলিয়া টেস্ট দলের ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হওয়ার পর প্রথম এ টেস্ট সফর মিস করায় স্বভাবতই তিনি হতাশ।’

সর্বশেষ ২০০৬ সালের পর প্রথমবারের মতো আগামি মাসে একটি টেস্ট সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে দল দু’টি।

ওয়ার্নার বলেন, ‘এটা সত্যিই হতাশাজনক। অস্ট্রেলিয়ার হয়ে আমি কোনো ম্যাচই মিস করতে চাই না। তবে যত তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য সম্ভব আমি সব কিছুই করব।’

আগামি নভেম্বরে নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ওয়ার্নার পুরো সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। -সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ