1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর বৈশ্বিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে আগ্রহী আরও দুই ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও বৃত্তি দিলো আইএফআইসি ব্যাংক চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান বেন স্টোকসের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বোর্ডের বাধা বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এশিয়ান গেমসে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ সেই হ্যারিসের গোলেই আবার হারল বাংলাদেশ বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত

‘১ বিলিয়ন ইউরোতে রোনাল্ডোকে ছেড়ে দেবো’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫
  • ২৪৩ Time View

দলের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়তে রাজি হয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এজন্য বড় অঙ্কের শর্তও বলে দিয়েছেন তিনি। তার সোজাসাপ্টা কথা ‘১ বিলিয়ন ইউরো হলেই রোনাল্ডোকে ছেড়ে দেবো।’awdai[s]'

রোনাল্ডোকে দলে ভেড়াতে মাঝে মাঝেই কোনো না কোনো দল ইচ্ছে প্রকাশ করে থাকে। কিন্তু রোনাল্ডোর ব্যাপারে রিয়ালের সাথে কথা বলার সুযোগও পায় না দলগুলো। কারণ রোনাল্ডোর মতো খেলোয়াড়কে টাকার বড় অঙ্কের বিনিময়েও ছাড়তে রাজি নয় রিয়াল ক্লাব।

তবে অবশেষে রোনাল্ডোকে ছাড়তে রাজি হয়েছে রিয়াল। সাথে কত টাকার বিনিময়ে ছাড়তে রাজি, তাও নির্দিষ্ট করে দিয়েছে তারা। রিয়াল ক্লাবের সভাপতি পেরেজ নিজেই জানিয়েছেন রোনাল্ডোকে ছাড়তে রাজি আছেন তিনি, ‘১ বিলিয়ন ইউরো দিয়ে যে কেউই রোনাল্ডোকে দলে নিতে পারে। এই অঙ্কের অর্থে যারা রাজি থাকবে কেবল তারাই আলোচনা করতে পারে। আশা করছি আলোচনাটা জমবে।’

রোনাল্ডোকে দলে ভেড়ানোর বিষয়ে সর্বশেষ আগ্রহ দেখিয়েছিলো ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এজন্য তারা ১৬ কোটি ইউরো দিতেও রাজি হয়েছিলো। কিন্তু পিএসজির সেই প্রস্তাব আজ হাস্যকর অবস্থায় রূপ দিয়েছেন পেরেজ। তাতেই পেরেজের ইঙ্গিতটা স্পষ্ট ‘রোনাল্ডো নট ফর সেল’।
৯ কোটি ৪০ লাখ ইউরোতে ২০০৯ সালে রোনাল্ডোকে রিয়ালে নিয়ে আসেন পেরেজ। এরপর দলের হয়ে শুধু গোলই করেছেন তিনি। রিয়ালকে স্বাদও দিয়েছেন অনেক ট্রফির। নিজেও পেয়েছেন ব্যালন ডি’অরের স্বাদ।

পেরেজের এমন ভাষ্যে উদ্বুদ্ধ হয়তো চলতি মৌসুমে আরও আরও গোল করবেন রোনাল্ডো। তাতে হয়তো আগামি মৌসুমের পর রোনাল্ডোকে ছেড়ে দেয়ার অঙ্কটা আরও দ্বিগুণ আকার বলে বসতে পারেন ৬৮ বছর বয়সী পেরেজ।-সংবাদ সংস্থা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ