1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত পুরনো বাণিজ্য মেলার মাঠে মিলেছে ২০ ককটেল ও পেট্রোলবোমা: এসআরবি দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১৪ শিক্ষক, ইন্ধনের অভিযোগ বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান জস বাটলার পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রেকিং নিউজ : গণভবনের পেছনের মাঠ ঘিরে রেখেছে এসআরবি রাজধানীতে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার | Boishakhi Online ছাত্রলীগ নেতার পোস্টে ‘রিঅ্যাক্ট’, চবি ছাত্রকে পিটিয়ে পুলিশে দিল ছাত্রশিবির ‘ফুটবল তো কেবল দৌড়ঝাঁপ নয়, দাবার মতো খেলা’ আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে বিদেশি এয়ারলাইনসের টিকিট | Boishakhi Online

পুঁজিবাজারে সূচক কমেছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
  • ২১৭ Time View

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।image_137850_0

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট কমে চার হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৭৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ২৯ কোটি টাকা কম।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো-স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, আমান ফিড, ইউনাইটেড এয়ার, এমারেল্ড অয়েল,  লংকাবাংলা, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি, লার্ফাজ সুরমা ও অরিয়ন ইনফিউশন। এদিকে সিএসইতে সাধারণ সূচক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে আট হাজার ৮৬৫ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৯ কোটি ৬১ লাখ সাত হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা কম।

সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ