1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ ৩১ বছর পূর্তি উদযাপন করল আল-আরাফাহ ইসলামী ব্যাংক কোহলি-গিলের জোড়া সেঞ্চুরিতে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ২য় সভা ঘরোয়া ক্রিকেট আকর্ষণীয় করতে বিসিবির চমক ‘ডি থ্রি’ ট্রফি

ফেলানীর পরিবারকে ৫ লাখ রুপী দেয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০১৫
  • ১৫৬ Time View

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানী খাতুনের পরিবারকে ৫ লাখ রুপী ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে সেদেশের জাতীয় মানবাধিকার কমিশন। কমিশন বলেছে, ছয় মাসের মধ্যে এ ক্ষতিপূরণ দেবার প্রক্রিয়া asjdaljskda;শেষ করতে হবে। এ সংক্রান্ত নির্দেশের একটি কপি বিবিসির হাতে এসেছে, যাতে ফেলানির পরিবারকে ৫ লক্ষ ভারতীয় রুপি ‘মনিটারি রিলিফ’ বা ক্ষতিপূরণ হিসেবে দেয়ার জন্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
এতে বলা হয় – বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের দায়ের করা এক অভিযোগের ভিত্তিতেই এ নির্দেশ দেয়া হয়েছে। ছ’সপ্তাহের মধ্যে এই নির্দেশ যে পালন করা হয়েছে তা অর্থ দেবার প্রমাণসহ কমিশনের কাছে জানাতে হবে। ২০১১ সালের ৭ই জানুয়ারি কুচবিহারের চৌধুরীহাটে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে ফেলানী খাতুন নিহত হয় – যার খবর ও ছবি বাংলাদেশের সংবাদমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করে ।
কমিশন বলছে, নিরস্ত্র ওই কিশোরীর ওপর গুলি চালানোর কোন যৌক্তিকতা ছিল না। এ ঘটনার ব্যাপারে বিএসএফের নিজস্ব আদালতের যে রিপোর্ট জমা দেয়া হয়েছিল তা উদ্ধৃত করে কমিশন বলছে , গুলিবর্ষণকারী বিএসএফের কনস্টেবল অমিয় ঘোষ তার আত্মরক্ষার স্বার্থে গুলিরবর্ষণের যে অধিকার – তা লংঘন করেছেন। এ ঘটনার বিচারের প্রক্রিয়া যে অবস্থাতেই থাকুক, তা ক্ষতিপূরণ দেবার ক্ষেত্রে কোন অন্তরায় হবে না। এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানা সম্ভব হয় নি। সূত্র: বিবিসি বাংলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ