1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

‘গলায় দড়ি দিয়ে মরা উচিৎ’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০১৫
  • ১৫৯ Time View

শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষাবিদ ও জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবাল। তিনি বলেন, “যে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, সে স্লোগানের এতো বড় অপমান আমার জীবনে দেখিনি। iasojdasjdaছাত্রলীগের এই আচরণে আমি অত্যন্ত ক্ষুব্ধ। যে ছাত্ররা এই হামলা চালিয়েছে তারা যদি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকে তাহলে এর শিক্ষক হিসেবে আমার গলায় দড়ি দিয়ে মরা উচিৎ।”

রোববার আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

জাফর ইকবাল বলেন, “আমি সরাসরি শিক্ষকদের আন্দোলনে অংশ নিচ্ছি না। কিন্তু আন্দোলনকারীদের প্রতি আমার সমর্থন রয়েছে। তারা যে কারণে আন্দোলন করছেন আমি তা ১০০ ভাগ সমর্থন করি। এই ভিসি আসার দুমাস পর আমি কাজ করা বন্ধ করে দিয়েছি। কারণ আমি দেখেছি উনি মিথ্যা কথা বলেন। যে ব্যক্তি মিথ্যা কথা বলেন তার সঙ্গে আমার পক্ষে কাজ করা সম্ভব নয়।”

এর আগে রোববার সকাল সাড়ে আটটার দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

ছাত্রলীগের হামলার শিকার হন অধ্যাপক মো. ইউনুছ, ড. ইয়াসমিন হকসহ অন্তত সাতজন শিক্ষক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ