1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আবারও ইতিবাচক ধারায় শেয়ারবাজার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ২০৪ Time View

আবারও ইতিবাচক ধারায় ফিরল শেয়ারবাজার। সপ্তাহের শুরু থেকে নিম্নমুখী প্রবণতার পর আজ বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। দিন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে গতকাল সোমবারের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণ।iojasdsa

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে ১২ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮০৫ পয়েন্ট। এদিকে, ডিএসইর পাশাপাশি সূচক বেড়েছে চট্টগ্রাম শেয়ারবাজারেও (সিএসই)। দিন শেষে ৩৬ পয়েন্ট বেড়ে সিএসইর সার্বিক মূল্যসূচক অবস্থান করছে ১৪ হাজার ৭১৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৬০টির দাম বেড়েছে, কমেছে ১০৬ টির; আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর। অন্যদিকে সিএসইতে হাতবদল হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১২২টির দাম বেড়েছে; কমেছে ৮০টির; আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৪৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৫ কোটি টাকা কম। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭ কোটি টাকা, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম।

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল স্কয়ার ফার্মা। আজ এই প্রতিষ্ঠানের ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, আল হাজ্ব টেক্স, ইফাদ অটোস ও অ্যাপেক্স ট্যানারি প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ