1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনা মহানগর বিএনপির গভীর শোক প্রাণ ফিরছে মাদারীপুরের ‘বরিশাল খালের’ নষ্ট রাজনীতি আতাউস সামাদকে স্পর্শ বা প্রভাবিত করতে পারেনি ওয়ানডে সিরিজ শুরুর আগে বেতন কমিয়ে দেয়া হলো ক্যারিবীয় ক্রিকেটারদের চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ স্পেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রস্তুতিসভা ঢাকায় পিএমআই বাংলাদেশের ‘সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস’ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে আন্তর্জাতিক যুব সংলাপ: বাংলাদেশসহ ২৫ দেশের অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View

চীনের ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ’ (সিপিএএফএফসি) এ সংলাপের আয়োজন করে।

মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম, চীন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিশ্বজুড়ে তরুণদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সৌহার্দ্য ও বাস্তবমুখী সহযোগিতা বাড়াতে চীনের চিয়াংশি প্রদেশে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক যুব সংলাপ।

‘এনার্জি অব ইয়ুথ ফর অ্যা বেটার ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিরা অংশ নেন।

আমন্ত্রিত হয়ে সংলাপে ছিলেন ‘লিলিপুট এসেনশিয়ালস’ কোম্পানির প্রধান নির্বাহী মোহাম্মদ তাওহিদুর রহমান এবং সানমিং ইউনিভার্সিটির স্কুল অব ওভারসিজ এডুকেশনের (স্কুল অব ফরেন ল্যাংগুয়েজেস) জ্যেষ্ঠ প্রভাষক ও গবেষক মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম।

বাংলাদেশের মোহাম্মদ তাওহিদুর রহমান ‘ইয়ুথ পার্সপেকটিভস: এমব্রেসিং ইনক্লুসিভ কলাবোরেশন ফর উইন-উইন ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোচনায় অংশ নেন। অন্যদিকে মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য নাইনথ ফোরাম অন দ্য কমিউনিস্ট ইয়ুথ লীগ অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট’-এ প্রবন্ধ উপস্থাপন করেন।

‘দ্য ডায়ালগ বিটুইন ইয়ুথ লিডার্স ফ্রম জিয়াংসি অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ পার্টনার্স অ্যাট ডিফারেন্ট লেভেলস ২০২৬’ শিরোনামে এ অনুষ্ঠানে সবুজ উন্নয়ন, অর্থনীতি ও বাণিজ্য, কারিগরি শিক্ষা এবং যুব উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন, ব্যবসায়িক সংযোগ স্থাপন, প্রকল্পের সম্ভাবনা যাচাই এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হয়।

চীনের ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ’ (সিপিএএফএফসি) এ সংলাপের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চিয়াংশি প্রদেশের ভাইস গভর্নর শিয়া ওয়েনইয়ং, সিপিএএফএফসি-এর ভাইস প্রেসিডেন্ট সান শুয়েছিং, নেপাল-চীন এক্সিকিউটিভস কাউন্সিলের চেয়ারম্যান অনুপ রঞ্জন ভট্টরাই এবং স্পেনের আলকোরকন শহরের দ্বিতীয় ডেপুটি মেয়র লোপেজ।

পাঁচ দিনের এই আয়োজনে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, পাকিস্তান, স্পেন, রাশিয়া, ইতালি, বুলগেরিয়া, আয়ারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, জাম্বিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, নিউ জিল্যান্ড ও ফিজিসহ মোট ২৫টি দেশের শতাধিক তরুণ প্রতিনিধি অংশ নেন। এছাড়া চীনের ম্যাকাও অঞ্চলের প্রতিনিধিরা সংলাপে যুক্ত ছিলেন।

শহর কার, কুকুর ব্যবস্থাপনার দায়িত্ব কার?

পাকিস্তানিদের আত্মসমর্পণ কী ফোয়ারার পানিতে ধুয়ে যাবে?

মরিয়মের মৃত্যু ও জনতার আদালত নিয়ে ক্রমবর্ধমান ঝুঁকি

বাপি শাহরিয়ারের স্মৃতি, মেহেদীর মৃত্যু এবং ‘আলালের ঘরের দুলাল’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ