1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বকনা বাছুর কিনতে ৫০ হাজার টাকা দেবে ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
  • ১৮৪ Time View

বকনা বাছুর কিনতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক। তবে অনধিক তিন মাসের মধ্যে প্রজননক্ষম হতে পারে এমন বাছুর কিনতে হবে। আর অগ্রাধিকার পাবে দেশি বকনা বাছুর।asdahsds

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ কথা বলা হয়েছে। মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিকের স্বাক্ষর করা এই সার্কুলারের কথা জানানো হয়েছে ওয়েবসাইটে দেওয়া ব্যাংকের বিজ্ঞপ্তিতে।

সার্কুলার অনুযায়ী, বাংলাদেশকে দুধে স্বয়ংসম্পূর্ণ করার জন্য পাঁচ শতাংশ হার সুদে ঋণ দেওয়ার জন্য পুনঃঅর্থায়ন কর্মসূচি পরিচালনা নীতিমালার আওতায় এ ঋণ দেওয়া হবে। ঋণ গ্রহীতা বাছাইয়ে নারী ও প্রান্তিক খামারিদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিটি বকনা বাছুর কেনার জন্য ৪০ হাজার টাকা এবং রক্ষণাবেক্ষণ/লালন-পালনের জন্য ১০ হাজার টাকা অর্থাৎ প্রতিটি বকনা বাছুরের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নেওয়া যাবে। এ ছাড়া সর্বোচ্চ চারটি বাছুর কেনার জন্য অনধিক দুই লাখ টাকা এ স্কিমের অধীনে ঋণ নেওয়া যাবে। ব্যাংকের মূল টাকা পরিশোধের সময়সীমা হবে অনধিক ৫৪ মাস। আর গ্রেস পিরিয়ড থাকবে অনধিক ১৫ মাস।

সার্কুলার অনুযায়ী, প্রকল্পের আওতায় প্রতিটি গাভিকে প্রকল্পের মেয়াদকাল পাঁচ বছরের মধ্যে প্রজননকালে প্রতিবছর কৃত্রিম প্রজনন নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক এ খাতে ঋণ বিতরণের সার্বিক অবস্থা বাংলাদেশ ব্যাংক এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উপজেলা কার্যালয়কে মাসিক প্রতিবেদন দেবে। প্রাণিসম্পদ অধিদপ্তর অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের মাঠকর্মীদের মাধ্যমে নমুনা ভিত্তিতে বিতরণ করা ঋণের ব্যবহার নিশ্চিত হচ্ছে কি না তা দেখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ