1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

বাজারে আসলো ৪জি হ্যান্ডসেট Helio S1

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
  • ২০৮ Time View

গ্রামীণফোন এবং এডিসন গ্রুপ এর যৌথ উদ্যাগ এ দেশের বাজারে উন্মোচন হলো Helio S1। যমুনা ফিউচার পার্কের গ্রামীণফোন সেন্টার এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এডিসন গ্রুপ এবং গ্রামীণফোন এর শীর্ষ কর্মকর্তাগণের পস্থিতিতে এই হ্যান্ডসেটটি উন্মোচন করা হয়।

প্রিমিয়াম ব্র্যান্ড এর এই হ্যান্ডসেটটিতে রয়েছে অত্যাধুনিক ৪জি সুবিধা। এছাড়াও এই সেট টির সাথে থাকছে গ্রামীণফোনের আকর্ষণীয় ডাটা অফার। এই হ্যান্ডসেটটিতে গ্রামীণফোনের যেকোনো প্রি-পেইড অথবা পোস্টপেইড কাস্টমার সিম ট্যাগ করার সঙ্গে সঙ্গেই পাবেন ৫০০ এম বি ফ্রি ডাটা। পরবর্তীতে কাস্টমার আরও ৫০০ এম বি ডাটা মাত্র ৯৯ টাকায় এবং ৪ জিবি ডাটা পাবেন মাত্র ৩৫০ টাকায়।iaysdias

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এডিসন গ্রুপ এর হেড অব মার্কেটিং, আশরাফুল হক জানান বাজার গবেষণা ও ক্রেতা চাহিদার ওপর ভিত্তি করে এই সেটটির জন্য একটি প্রি বুকিং অফার দেয়া হয়েছিল যা আশাতীত জনপ্রিয়তা অর্জন করে। তাই ক্রেতা চাহিদার কথা ভেবে এই সেটটি বাজারে ছাড়া হলো।

আকর্ষণীয় ডিজাইন এবং সর্বাধুনিক ফিচার সম্পন্ন এই হ্যান্ডসেটটি বাংলাদেশের মোবাইল বাজারে নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এডিসন গ্রুপ এর সিনিয়র ডিরেক্টর রেজোয়ানুল হক ও গ্রামীণফোনের ডেপুটি ডিরেক্টর, মার্কেটিং, সৈয়দ তাহমিদ আজিজুল হক, হেড অফ ডিজিটাল ও ডিভাইস , সাব্বির হোসাইন, এবং হেড অফ ডিভাইস, সরদার শওকত আলী।

৪ জি সাপোর্টেড এবং ৬৪ বিট প্রসেসর এর এই হ্যান্ডসেটটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ওএস, ৫ ইঞ্চি এমোলেড এইচ ডি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, হাইব্রিড ডুয়াল সিম, ২৪০০ মিলি অ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি । হ্যান্ডসেটটির উভয় পাশেই ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩। যার জন্য ৬.৯৫ মিমি. ফোনটি শুধু দেখতেই নয় ডিজাইনের দিক থেকেও অনন্য।

এমোলেড ডিসপ্লে ব্যবহার করার জন্য ব্যাটারি খরচ হবে অনেক কম। বেস্ট ভিউইং এর জন্য এতে ব্যবহার করা হয়েছে মীরাভিশন টেকনোলজি। মীরাভিশন টেকনোলজি এর কারণে ডিভাইস এর স্ক্রীন কালার চোখে যেমন আরামদায়ক, ছবি, ভিডিও, ওয়েব পেজ, এ্যাপস , টেক্সট সব ফুটে উঠবে আরো অসাধারভাবে।

Helio S1 সেট টিতে ব্যবহার করা হয়েছে নিউ জেনারেশন এর সনি ইমেজ প্রসেসিং সেন্সর, ফলে ক্যাপচার করা যাবে আরও মনোমুগ্ধকর প্রানবন্ত ছবি। এতে রয়েছে ১.৩ গিগা হার্জ অক্টাকোর ৬৪ বিট প্রসেসর এবং ২ জিবি র্যা্ম; যা উচ্চগতির ব্রাউজিং এবং ডাউনলোড করতে সক্ষম। এতে আরো আছে ১৬ জিবি স্টোরেজ সুবিধা, যেখানে রাখা যাবে অনেক বেশী ভিডিও, ছবি এবং মিউজিক। এর এক্সপান্ডেবল মেমোরী ৩২ জিবি পর্যন্ত।

এছাড়া ও Helio S1 সেট টিতে ওটিএ সুবিধা থাকায় সহজেই নতুন সিস্টেম আপডেট দেয়া যাবে। হ্যান্ডসেটটি ওটিজি সাপোর্ট করে, ফলে পেনড্রাইভ, মাউস, কীবোর্ড, ইত্যাদি ডিভাইস ওটিজি ক্যাবলের মাধ্যমে সরাসরি হ্যান্ডসেটের সঙ্গে সংযোগ করে ব্যবহার করা যাবে।

এতোসব অত্যাধুনিক ফিচার থাকার পড়ও ক্রেতা চাহিদার কথা চিন্তা করে এই হ্যান্ডসেট টির বাজার দর মাত্র ১৭,৯৯০ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ