1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

একুশে টিভির চেয়ারম্যান গ্রেফতার: নিশ্চিত করেছে গোয়েন্দা পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০১৫
  • ১৮৯ Time View

etv aসংবাদ প্রচার করার কারণে পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলায় একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতরাতে ইটিভি কার্যালয়ের নীচ থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুস সালামকে গ্রেফতারের বিষটি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম।

তিনি জানান, একুশে টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুষ্ঠান ‘একুশের চোখ’ এ প্রচারিত প্রতিবেদনের কারণে ক্যান্টনমেন্ট থানায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গত ২৬শে নভেম্বর ক্যান্টনমেন্ট থানায় এক নারী এ মামলাটি দায়ের করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে, গত রাত সাড়ে তিনটার দিকে বাসায় যাওয়ার সময় অফিসের নীচ থেকে ডিবি পুলিশের একটি দল ইটিভি চেয়ারম্যানকে আটক করে নিয়ে যায়। ইটিভি চেয়ারম্যানের গাড়ি চালক বাদল সাংবাদিকদের জানান, চেয়ারম্যানকে নিয়ে ইটিভির গাড়ি পার্কিং থেকে বের হতেই হঠাৎ ১০/১২ জন লোক এসে গাড়ি ঘিরে ফেলে। তারা আবদুস সালামের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে নামতে বলে। তিনি নামতে অস্বীকৃতি জানালে একজন জোর করে গাড়ি চালককে নামিয়ে দেয়। এরপর সাদা পোশাকদারী একজন গাড়িতে উঠে চালিয়ে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ