1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

ক্রেস্টে জালিয়াতি – অ্যাকশনে যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০১৪
  • ১৮৬ Time View

hasina52প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি বন্ধু ও সংগঠনকে মুক্তিযুদ্ধের সম্মাননা স্মারক হিসাবে দেয়া ক্রেস্টের স্বর্ণ জালিয়াতির সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে অ্যাকশনে যেতে নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর এ-বিষয়ক তদন্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দিতে গেলে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তিনি এ নির্দেশনা দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ হিসাবে যা যা করণীয়, তা করতে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদকেও নির্দেশ দেন। এছাড়া বিচারের বিষয় ও প্রক্রিয়া নিয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে বলেন তিনি।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেয়ার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে অত্যন্ত মর্মাহত ও ব্যথিত দেখা গেছে। এ সময় মন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেন,’ আপা, প্রতিবেদনটি অবশ্যই আপনাকে পড়তে হবে, কীভাবে জালিয়াতি করা হয়েছে এবং স্বর্ণ-রুপা না দিয়েই ক্রেস্ট তৈরি ও সেই টাকা আত্মসাত্ করা হয়েছে, তার বিস্তারিত এ প্রতিবেদনে রয়েছে। এছাড়া এখানে ক্রেস্টগুলো পরীক্ষার প্রতিবেদনও রয়েছে।’ প্রধানমন্ত্রী এ সময় প্রতিবেদনে উল্লেখিত একজন অভিযুক্তের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন।

এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ-বিষয়ক তদন্ত প্রতিবেদন আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। প্রথমে অভিযুক্ত কর্মকর্তাদের শোকজ করা হতে পারে। এরপর তাঁদের ব্যাপারে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থাসহ যা যা করা দরকার, জনপ্রশাসন মন্ত্রণালয় তা-ই করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ