1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সেলফি তুলবে আয়না

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
  • ১৮৭ Time View

selfiতুষারশ্বেতার গল্প মনে পড়ে? ডাইনী রাণীর একটা ম্যাজিক আয়না ছিল যে বলতে পারত বিশ্বের সেরা সুন্দরী কে? ভাবছেন রূপকথার গল্প, মনে করে কি আর হবে৷ কিন্তু যুক্তরাষ্ট্রের এক সংস্থা তৈরি করেছে জাদু আয়না৷ যদিও এতে অদূর ভবিষ্যত দেখা যাবে না বা প্রেমিকের মুখও ভেসে উঠবে না তবে এই আয়নার সামনে হাসি মুখে দাঁড়ালেই ক্যামরা নিজে থেকেই আপনার ছবি তুলে নেবে৷

সামনে থেকে এটি এক্কেবারে আয়নার মতোই দেখতে৷ তবে এর যায়তীয় যন্ত্রপাতি রয়েছে পেছনে৷ যুক্তরাষ্ট্রের আইস্ট্র্যাটেজি ল্যাবস তৈরি করেছে এই ম্যাজিক আয়না৷ যারা সেলফি তুলতে ভালবাসেন তাদের জন্য এটি একেবারে পারফেক্ট৷ অবাক করা এই আয়নার নাম সেলফ এনহ্যান্সিং লাইভ ফিড ইমেজ ইঞ্জিন বা সেলফি৷ এতে ইন বিল্ট ক্যামেরা রয়েছে, মুখ সনাক্ত করার জন্য রয়েছে সেন্সর সফটওয়্যার৷ অনেকটা ওয়েবক্যামের মতো৷ আয়নার সামনে দাঁড়ালে এটি আপনার মুখকে ফোকাস করে ফটো তোলার জন্য সিগন্যাল দেবে৷ এমনকি আপনার পজিশন, হাসির পরিমাপ সবই ঠিক করবে এই আয়না৷ এখানেই শেষ নয় ছবি উঠে গেলে এটি সরাসরি ট্যুইটারে আপলোডও হয়ে যাবে৷ তাই সেলফি তুলতে সেলফোন আর লাগবে না ম্যাজিক মিরর সে মুশকিল আসান করে দেবে৷

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ