1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

পাকিস্তানে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৬ ॥ আহত ৪৯

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
  • ১০৪ Time View

0013729e431911fac68704পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ট্রাক গিরিখাতে পড়ে গেলে অন্তত ১৬ জন প্রাণ হারায়। আহত হয় ৪৯ জন।
শনিবার রাজধানী ইসলামাবাদ থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণে কালার কাহার শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ইমরান আকতার জানান, মাটান গ্রামে ৬৫ যাত্রী নিয়ে একটি পিকআপ ট্রাক গিরিখাতে পড়ে যায়। এতে ১৬ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। অতিরিক্ত যাত্রী বহনই দুর্ঘটনার কারণ।
আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তবে বেশিসংখ্যক আহতকে চিকিৎসা দেয়ার সামর্থ্য হাসপাতালটির নেই বলে কর্মকর্তাটি উল্লেখ করেন।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশংকা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আশিক হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। অতিরিক্ত যাত্রী বোঝাই এর কারণ বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ