1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

পারভেজ মোশাররফের রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০১৪
  • ১২২ Time View

51cbdde12c88eপাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন করেছেন দেশটির একটি বেসামরিক আদালত। বলা হচ্ছে, দেশটির এই প্রথম কোনো সেনাপ্রধান এ ধরনের বিচারের মুখোমুখি হচ্ছেন।

মোশাররফের বিরুদ্ধে অবৈধভাবে সংবিধান স্থগিত করা এবং ২০০৭ সালে জরুরি অবস্থা জারির অভিযোগ রয়েছে।

তবে, নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ সবসময়ই মোশাররফ অস্বীকার করেছেন এবং তিনি দাবি করে আসছেন, এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আইনজীবীরা বলছেন, দোষী সাব্যস্ত হলে সাবেক এ সামরিক শাসকের মৃত্যুদণ্ড হতে পারে।

২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশের শাসন আসনে চেপে বসা মোশাররফই পাকিস্তানের এতো দীর্ঘ সময়ের রাষ্ট্রপ্রধান ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ