1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

মোদীর হুমকিদাতা সেই কংগ্রেস নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০১৪
  • ৯৭ Time View

modi crimeভারতে লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকিদাতা কংগ্রেস নেতা ইমরান মাসুদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে ইমরান মাসুদকে তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করে উত্তর প্রদেশ পুলিশ।

নির্বাচনী বক্তব্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে প্রাণে মারার হুমকি দেন উত্তর প্রদেশের সাহারানপুরের কংগ্রেস নেতা ইমরান মাসুদ। এই হত্যার হুমকি দেয়ার ভিডিও ছড়িয়ে পড়ায় তার দল চরম অস্বস্তির মধ্যে পড়ে যায়।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আসন্ন লোকসভা ভোটে সাহারানপুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ অনেক লোকের মাঝে দাঁড়িয়ে মোদীকে টুকরো টুকরো করে হত্যা করার হুমকি দিচ্ছেন।

এই ঘটনায় ওই কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪টি ধারায় ফৌজদারি মামলা দায়ের করে পুলিশ। নির্বাচন কমিশনেও অভিযোগ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ