1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা ফল ও ভোজ্যতেলের বাজারে অভিযান, ১২০ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কাতারের সঙ্গে নতুন এলএনজি চুক্তির আলোচনা, বিনিয়োগে আগ্রহ সৌদি কোম্পানির

সিলেটে স্বর্ণ ব্যবসায়ীদের ধর্মঘট চলছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৭৫ Time View

স্বর্ণের মার্কেটে ডাকাতির ঘটনায় ডাকাতদের গ্রেপ্তার ও লুন্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধারের দাবিতে সিলেটের জিন্দাবাজারে সকাল থেকে ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা।

আজ বেলা আড়াইটায় কোর্ট পয়েন্টে সমাবেশ করবে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। এ সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। এদিকে, নেহার মার্কেটে ডাকাতির ঘটনায় চারদিনেও কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় আটককৃত পাঁচ জনের মধ্যে চার জনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। ডাকাতি ও খুনের ঘটনায় শুক্রবার রাতে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এজাহারে ৪২০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ করা হয়।

উল্লেখ্য, বুধবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ নেহার মার্কেটে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের গুলিতে মার্কেটের নৈশপ্রহরী নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সিলেটের সব মার্কেট বন্ধ রেখে ব্যবসায়ীরা রাজপথ অবরোধ করে বিক্ষোভ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ