1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা ফল ও ভোজ্যতেলের বাজারে অভিযান, ১২০ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কাতারের সঙ্গে নতুন এলএনজি চুক্তির আলোচনা, বিনিয়োগে আগ্রহ সৌদি কোম্পানির কেরাণীগঞ্জ কারাগারে অসুস্থ আরেক বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ ও ইইউ বাফুফের আলোচনার টেবিলে সাফসহ আরও অনেক কিছু

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

একই শেয়ারধারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ তিনজন প্রতিনিধি পরিচালক নিয়োগের সুযোগ পেয়েছে ব্র্যাক ব্যাংক। এজন্য ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর একটি বিধান শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ সোমবার (১২ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে একই আইনের ২৩(১)(ককক) ধারার বিধান শিথিল করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে ব্যাংকটির ১০ শতাংশ বা তার বেশি কিন্তু ৫০ শতাংশের কম শেয়ার রয়েছে- এমন কোনো প্রতিষ্ঠান থেকে একাধিক প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়া যাবে।

প্রচলিত আইন অনুযায়ী, কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে একটি প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষ থেকে একের বেশি প্রতিনিধি পরিচালক নিয়োগের সুযোগ নেই। ব্যাংক-কোম্পানি আইনের ২৩(১)(ককক) ধারায় এ বিধিনিষেধ রয়েছে। ফলে সাধারণ নিয়মে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে পারেন একজন পরিচালক।

বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে সেই বাধা শিথিল করা হলো। তবে, এ সুবিধার আওতায় কোনো একক প্রতিষ্ঠান থেকে তিনজনের বেশি প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়া যাবে না।

কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, ব্র্যাক ব্যাংকের প্রায় ৪৬ শতাংশ শেয়ারের মালিক ব্র্যাক। বিদ্যমান আইনে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক প্রতিনিধি পরিচালক নিয়োগের সুযোগ না থাকায় এক্ষেত্রে আইনি বিধান শিথিল করা হয়েছে। এখন নির্ধারিত শর্ত সাপেক্ষে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ তিনজন প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়া যাবে।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ