1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা ফল ও ভোজ্যতেলের বাজারে অভিযান, ১২০ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কাতারের সঙ্গে নতুন এলএনজি চুক্তির আলোচনা, বিনিয়োগে আগ্রহ সৌদি কোম্পানির কেরাণীগঞ্জ কারাগারে অসুস্থ আরেক বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ ও ইইউ বাফুফের আলোচনার টেবিলে সাফসহ আরও অনেক কিছু

ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যাংকটির মোট শেয়ারের প্রায় ৪৬ শতাংশের মালিকানা রয়েছে ব্র্যাকের হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ব্র্যাক ব্যাংকে তিনজন প্রতিনিধি পরিচালক বসানোর সুযোগ পেল কোম্পানিটির উদ্যোক্তা ও সর্বোচ্চ শেয়ারধারক প্রতিষ্ঠান ব্র্যাক।

বেসরকারি সংস্থাটির প্রাতিষ্ঠানিক শেয়ারধারকদের মধ্যে থেকে এ পদে বসানোর এ সুযোগ দিয়েছে সোমবার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যাংকে একের অধিক প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়ার সুযোগ নেই।

কিন্তু ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারার ক্ষমতাবলে এ সুযোগ দেওয়ার কথা তুলে ধরেছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়, ব্র্যাক ব্যাংক পিএলসির ১০ থেকে ৫০ শতাংশের মধ্যে শেয়ার থাকা সর্বোচ্চ তিনজন প্রতিনিধি পরিচালক হতে পারবেন।

ব্যাংক কোম্পানি আইনের ২৩(ককক) ধারায় বলা আছে, ‘‘কোনো ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে একজনের বেশি প্রতিনিধি পরিচালক বসতে পারবেন না।

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকে সর্বোচ্চ শেয়ারধারক হচ্ছে উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্র্যাক।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্র্যাক ব্যাংকের মোট শেয়ারের ৪৬ দশমিক ১৬ শতাংশের মালিকানা রয়েছে ব্র্যাকের। অবশিষ্ট শেয়ার ব্যক্তি, প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারি পর্যায়ে।

বর্তমানে ব্র্যাক ব্যাংকের ৭ সদস্যের পরিচালক পর্ষদে শুধু শেয়ারধারক প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতিনিধি পরিচালক রয়েছেন মেহরিয়ার এম হাসান। তিনি বর্তমানে ব্র্যাক ব্যাংকের চেয়ারমানের দায়িত্বে রয়েছেন।

অবশিষ্ঠ ছয় পরিচালকই স্বতন্ত্র। তাদের কোনো শেয়ার নেই ব্র্যাক ব্যাংকে। ব্র্যাক ব্যাংক সব সময়ই শেয়ারধারকের তুলনায় স্বতন্ত্র পরিচালকদের দিয়ে পরিচালিত হয়ে আসছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্তে আরও দুজন প্রতিনিধি পরিচালক দেওয়ার সুযোগ পেল ব্র্যাক।

মদ, নাচানাচি ও রাষ্ট্রের নৈতিক পাহারাদারি

‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ