1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা ফল ও ভোজ্যতেলের বাজারে অভিযান, ১২০ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কাতারের সঙ্গে নতুন এলএনজি চুক্তির আলোচনা, বিনিয়োগে আগ্রহ সৌদি কোম্পানির

সিলেটে স্বর্ণের দোকানে ডাকাতি, ব্যবসায়ীদের ২৪ ঘন্টার আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৭৭ Time View

সিলেট শহরের জিন্দাবাজারের নেহার মার্কেটে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আজ বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দিয়েছে জুয়েলার্স সমিতি।

ডাকাতির সাথে সংশ্লিষ্ট দুবৃর্ত্তদের গ্রেফতার ও লুন্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধারের দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে। এ দাবিতে তারা প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছে।

এদিকে, ২৪ ঘন্টার মধ্যে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুন্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধারের আশ্বাস দিয়েছে মহানগর পুলিশ।

জুয়েলার্স সমিতি সিলেটের সাধারণ সম্পাদক বাবুল আহমদ জানান, রাতে ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় স্বর্ণের মার্কেটে ডাকাতির ঘটনা নজিরবিহীন। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সিলেটে ধর্মঘট পালন হবে। ২৪ ঘন্টার মধ্যে প্রশাসন ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধারে ব্যর্থ হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

এদিকে, ডাকাতির ঘটনার পর জিন্দাবাজারে ব্যবসায়ীরা রাস্তায় অবরোধ সৃষ্টি করে। রাত ১০টায় সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার এজাজ আহমদ ঘটনাস্থলে আসেন। ২৪ ঘন্টার মধ্যে ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত স্বর্ণ উদ্ধারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ