1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা ফল ও ভোজ্যতেলের বাজারে অভিযান, ১২০ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কাতারের সঙ্গে নতুন এলএনজি চুক্তির আলোচনা, বিনিয়োগে আগ্রহ সৌদি কোম্পানির কেরাণীগঞ্জ কারাগারে অসুস্থ আরেক বন্দির ঢাকা মেডিকেলে মৃত্যু

কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৬৭ Time View

জেলার মিরপুর উপজেলার রানাখড়িয়ায় ট্রাকচাপায় ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- বিআরবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ট্রাকচালক খোকন (৩৫) এবং অপারেটর রানা (৩৪)।

নিহত খোকন শেখ কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার নুর নবীর ছেলে এবং নুর ইসলাম রানা শহরতলীর মিলপাড়া এলাকার মৃত জয়নুল আবেদীনের ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এসআই মজিবর রহমান জানান, মঙ্গলবার ভোররাতে মিরপুর উপজেলার রানাখড়িয়া হাইওয়েতে বিআরবি গ্রুপের একটি ট্রাক (কুষ্টিয়া উ-১১-০০২৩) বিকল হয়ে পড়লে ট্রাকটি দাঁড়িয়ে থাকা অবস্থায় চালক খোকন শেখ (৩১) ও অপারেটর নুর ইসলাম রানা (৩০) ওই ট্রাকটির সামনে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-০৫৯১) দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে ওই ট্রাকটির সামনে দাঁড়ানো চালক ও অপারেটর দুজনই ঘটনাস্থলে মারা যান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ