1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ চকবাজারে আগুন : নির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের আহ্বান ডিএসসিসি প্রশাসকের ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ব্র্যাক ব্যাংকে ৩ পরিচালক বসানোর সুযোগ পেল ব্র্যাক অর্থ আত্মসাৎ : ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন স্থগিত এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা ফল ও ভোজ্যতেলের বাজারে অভিযান, ১২০ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কাতারের সঙ্গে নতুন এলএনজি চুক্তির আলোচনা, বিনিয়োগে আগ্রহ সৌদি কোম্পানির

ব্যবসায়ী শামীম হত্যায় ৫ পুলিশের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৫৭ Time View

মাগুরা শহরের ভায়নামোড় চৌরাস্থায় বাসের চাপায় আবুল রহমান ফাহিম(৮) নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলে নিহত হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদে নিহতের লাশ নিয়ে তাৎক্ষণিক মানববন্ধন করে এবং উত্তেজিত জনতা দুই ঘণ্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ঘাতক বাসটিতে ভাঙচুর করেছে।

এলাকাবাসী জানায়, সোমবার সকাল আটটার দিকে শহরের দোয়ারপাড় এলাকার স্কুলশিক্ষক মাসুদুর রহমানের পুত্র তার দাদা আবুল হোসেনের বাইসাইকেলের পেছনে বসে প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছিল। পথে ভায়না বাসস্ট্যান্ডে দ্রুতগামী ভাই ভাই পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র ফাহিম নিহত হয়।

পুলিশ ঘাতক ড্রাইভারকে আটক করতে পারেনি। মৃদু লাঠিচার্জ করে পুলিশ দুই ঘণ্টা পর অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করেছে।

এ সময় বায়োফার্মা লিমিটেডের এরিয়া সেলস এক্সিকিউটিভ রফিকুল ইসলামকে অবরোধে ইন্ধন দেয়ার অভিযোগে প্রকাশ্যে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে আটক করেছে।

আহত দাদাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফাহিম শহরের শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। তার মৃত্যুতে স্কুল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ