1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
এনভিডিয়া কেলেঙ্কারি: মার্কিন কালো তালিকায় যাচ্ছে মেগাস্পিড গোল না হওয়ায় রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা পরীক্ষায় উত্তীর্ণ হতে খেলাধুলায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটারের তথ্য চেয়েছে ইসি ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে সিটিটিসির আবুল হাসান মেয়াদ শেষের আগেই ফর্টিসকে বিদায় বলে দিলেন শুকি ইতোফুসা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ২৮ ছক্কা ও ৭ চার, ২০০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৫ বিশ্ব রেকর্ড

ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

আইনি বাধা কেটে যাওয়ায় আগের সূচিতেই ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আবেদনের সময় বাড়াতে যাচ্ছে উচ্চশিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি।

উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম আজ (সোমবার, ২৩ নভেম্বর) বিকেলে বলেন, ‘পুনঃমূল্যায়নের জন্য যেসব শিক্ষার্থী আবেদন করেছে, তাদের কথা বিবেচনা করে কমপক্ষে দুই দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

‘মাননীয় শিক্ষামন্ত্রী তাদের কথা বিবেচনা করে সবাই যেন ভালোভাবে আবেদন করতে পারে, তাই সময় বাড়াতে অনুরোধ করেছেন। সেজন্যই আমরা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। এজন্য ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেয়া শুরু হয়, যার সবশেষ সময় ২৫ নভেম্বর পর্যন্ত ঠিক করা হয়। এখন সেই সময় বাড়াতে যাচ্ছে ভর্তি কমিটি।

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাই কোর্ট যে আদেশ দিয়েছিল, তা সোমবার স্থগিত করেছে আপিল বিভাগ।

এ আদেশের পর বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। ফলে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এইচএসসির সম্পূরক পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নিতে বুধবার হাই কোর্ট নির্দেশ দিয়েছিল। সোমবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি নিয়ে হাই কোর্টের অন্তর্বর্তী আদেশ স্থগিত করে।

এর মধ্যে সোমবার বিকালে এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে।

• বিজ্ঞান ইউনিট: ১২ ডিসেম্বর, শনিবার

• কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৯ ডিসেম্বর, শনিবার

• চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ২২ ডিসেম্বর, মঙ্গলবার

• ব্যবসায় শিক্ষা ইউনিট: ২৬ ডিসেম্বর, শনিবার

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে গত ৯ সেপ্টেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসি এক মতবিনিময় সভা করে। সভায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি থেকে নেয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচিতেই পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিলে হাই কোর্ট রিট আবেদন করেছিলেন এক অভিভাবক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ