1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে সিটিটিসির আবুল হাসান মেয়াদ শেষের আগেই ফর্টিসকে বিদায় বলে দিলেন শুকি ইতোফুসা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ২৮ ছক্কা ও ৭ চার, ২০০ ছোঁয়া ইনিংসে সুরিয়াভানশির ৫ বিশ্ব রেকর্ড ২৮ ছক্কায় ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড সমন্বিত সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী বিমানের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে সমন্বিত সংস্কারের রূপরেখা জানাল বাংলাদেশ ব্যাংক

হুমকির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩৬ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

পঁচাত্তর হাজার টাকার শাড়ি নিয়ে মামলার বাদীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলার বাদী ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর পক্ষে অ্যাডভোকেট শুভ্র সিনহা রায় এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার ধার্য দিনে বিবাদী মামলার বিষয়ে অবগত থাকার পরেও আদালতে হাজির হননি। বিবাদীর এই আচরণে আদালত অবমাননা হয়েছে।

“বিবাদী মামলার পরে বাদীর বিরুদ্ধে ফেইসবুকে বিভিন্ন কটূক্তি চলমান রেখেছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা একান্ত আবশ্যক।”

বাদী পক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় বলেন, “আজ বিবাদীর আদালতে হাজির হওয়ার দিন ছিল। এই মামলায় বিবাদীপক্ষ আদালত থেকে নোটিশ রিসিভ করেছেন। কিন্তু বিবাদী আজ আদালতে আসেননি। এজন্য আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি।

“আজ বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে আগামী ১৪ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছেন।”

আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী এদিন আদালতে উপস্থিত হন।

সানায়া চৌধুরী গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। সেখানে অভিযোগ করা হয়, একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়ে তা ফেরত দেননি তিশা।

ওই মামলার তদন্ত শেষে পিবিআই গত ২৫ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। সেখানে বলা হয়, তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা পাওয়া যায়নি’।

ওই প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়ে আদালতে নারাজি আবেদন করেন সানায়া। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ২৫ অক্টোবর তা মঞ্জুর করে সিআইডি পুলিশকে নতুন করে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

তার পরদিনই ২৬ অক্টোবর তিশার বিরুদ্ধে হুমকির অভিযোগ এনে নতুন এই মামলা করলেন সানায়। তার অভিযোগ, আগের মামলা করার পর বিভিন্ন সময়ে তিশা তাকে মামলা প্রত্যাহার করতে ‘হুমকি’ দেন। এমনকি তার পল্লবীর বাসায় লোক পাঠিয়েও ‘হুমকি’ দেওয়া হয়।

সানায়া বলছেন, তিশার ‘হুমকিতে’ তিনি ‘চরম নিরাপত্তাহীনতায়’ ভুগছেন। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি। সে কারণে তিনি আদালতে মামলা করেছেন।

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

শ্রমিকের মজুরি, মালিকের যুক্তি ও কারখানা বন্ধের রাজনীতি

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ