1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে: চিফ প্রসিকিউটর আড়াই যুগেও আলোর মুখ দেখেনি খানজাহান আলী বিমানবন্দর রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটককে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ ডিসেম্বরে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলনায় এবার আওয়ামী লীগনেতাকে গুলি করে হত্যা হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম প্লেস্টেশন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ সিলেট থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন ২৩ শীর্ষ করপোরেট নির্বাহী নামফলকে স্ত্রীর নাম নিয়ে বিতর্ক, সমালোচনায় উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। আগামীকাল তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।

সোহেল খানের মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন পোস্টে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

শুটিং ইউনিটের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন সোহেল খান। একপর্যায়ে হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনও সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরাও ছুটে আসেন। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ