1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুকন্যাকে কোলে নিয়েই সংসদে বক্তব্য, মাতৃত্বের অনন্য দৃষ্টান্ত অস্ট্রেলীয় সিনেটর ফাতিমার যশোরে ১৫০ টন পাচারকৃত সরকারি গমসহ জাহাজ জব্দ, আটক ৫ বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কেরানীগঞ্জ কারাগারের ‘অসুস্থ’ হাজতির মৃত্যু ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে অ্যাপ্রোন পরে ঘোরাফেরা, তরুণী আটক প্রথমবার এমন আউটের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব! বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনের মাধ্যমে নজরদারি ৩০ জেলায় ৭৫ প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা আজ জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

সিলেট থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

সিলেট নগরীর একটি আবাসিক হোটেল থেকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আটকরা হলেন, বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আব্দুস শুক্কুর ও আমিনুর রহমান আমিন এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসএমপি। পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ সদস্যের একটি দল গ্র্যান্ড প্যালেস হোটেলে ওঠে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে হোটেলটি ঘিরে ফেলে পুলিশ। এরপর হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালানো হয়। অভিযান শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী অবস্থান করছেন বলে পুলিশের কাছে গোপন তথ্য ছিল। পরে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরে পুরো হোটেলে তল্লাশি চালিয়ে চারজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের আটক করা হয়। তবে তারা কী কারণে সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ