পাকিস্তানে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ।
আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল (বুধবার, ২৫ নভেম্বর) রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে এই নৈশভোজের আয়োজন হয়। এতে সফররত বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।