1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে: চিফ প্রসিকিউটর আড়াই যুগেও আলোর মুখ দেখেনি খানজাহান আলী বিমানবন্দর রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটককে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ ডিসেম্বরে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলনায় এবার আওয়ামী লীগনেতাকে গুলি করে হত্যা হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম প্লেস্টেশন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ সিলেট থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন ২৩ শীর্ষ করপোরেট নির্বাহী নামফলকে স্ত্রীর নাম নিয়ে বিতর্ক, সমালোচনায় উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নামফলকে স্ত্রীর নাম নিয়ে বিতর্ক, সমালোচনায় উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

মোঃ নাহিদ প্রধান, নরসিংদী প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:১২:২৫

নামফলকে স্ত্রীর নাম নিয়ে বিতর্ক, সমালোচনায় উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নরসিংদীর শিবপুরে ‘ঐতিহ্য’ নামে একটি স্থাপনার উদ্বোধনী নামফলকে ঢাকা বিভাগীয় কমিশনারের নামের পাশে তাঁর স্ত্রীর নাম লেখা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তার পর স্থাপনাটি উদ্বোধন না করেই অন্য অনুষ্ঠানে যোগ দেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিয়া।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম গাড়িটি ইতিহাসের সাক্ষী ও ঐতিহ্যের ধারক হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। বর্তমানে পরিত্যক্ত ওই গাড়িটি সংরক্ষণের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে টিনশেডের একটি স্থাপনা নির্মাণ করা হয়। এর নাম দেওয়া হয় ‘ঐতিহ্য’।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, নরসিংদী জেলা সফর শেষে শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি স্থাপনাটির উদ্বোধন করার কথা ছিল বিভাগীয় কমিশনারের। তবে উদ্বোধনী নামফলকে বিভাগীয় কমিশনারের নামের পাশে তাঁর স্ত্রীর নাম লেখা থাকায় স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে সমালোচনা বাড়তে থাকলে স্থাপনাটির উদ্বোধন না করেই অন্য একটি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিভাগীয় কমিশনার।

উপজেলা প্রশাসনের একাধিক সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া সস্ত্রীক উপজেলা কমপ্লেক্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তেমন কিছুই নয়। পরে এবিষয়ে কথা হবে।

এদিকে উদ্বোধনী নামফলকে বিভাগীয় কমিশনারের স্ত্রীর নাম অন্তর্ভুক্ত করার কারণ এবং এ বিষয়ে উপজেলা প্রশাসনের ব্যাখ্যা জানতে চাইলেও ইউএনও পরে কথা বলার কথা জানান ।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/district-news/3e3c-20261125

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ