1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে: চিফ প্রসিকিউটর আড়াই যুগেও আলোর মুখ দেখেনি খানজাহান আলী বিমানবন্দর রাজশাহীতে ছাত্রলীগ নেতা আটককে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ ডিসেম্বরে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলনায় এবার আওয়ামী লীগনেতাকে গুলি করে হত্যা হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম প্লেস্টেশন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’ সিলেট থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন ২৩ শীর্ষ করপোরেট নির্বাহী নামফলকে স্ত্রীর নাম নিয়ে বিতর্ক, সমালোচনায় উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসে সম্মাননা পেলেন ২৩ শীর্ষ করপোরেট নির্বাহী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

দেশের করপোরেট অঙ্গনের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৫ম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। এ বছর ২২টি ক্যাটাগরিতে নির্বাহীদের এই সম্মাননা দেওয়া হয়েছে।

ইউনাইটেড গ্রুপের পরিবেশনায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সঞ্চালনায় এবং নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এ আয়োজন করে। অনুষ্ঠানে দেশের শীর্ষ করপোরেট নির্বাহী, পরিচালনা পর্ষদের সদস্য, উদ্যোক্তা ও প্রাতিষ্ঠানিক নীতিনির্ধারকরা অংশ নেন।

অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দেশের ভবিষ্যৎ অগ্রযাত্রা নির্ধারণে নেতৃত্বের মান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মাননাপ্রাপ্ত নির্বাহীরা নতুনভাবে চিন্তা করার সাহস এবং পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন। সি-স্যুট অ্যাওয়ার্ডস তাদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ করপোরেট নেতৃত্বের জন্য নতুন মানদণ্ড তৈরি করছে।

এ বছর সম্মাননার জন্য মোট ৯৭টি মনোনয়ন জমা পড়ে। স্বচ্ছ, নিরপেক্ষ ও উচ্চমানসম্পন্ন মূল্যায়নের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। এ প্রক্রিয়া পরিচালনা করে একটি বিশেষায়িত কাউন্সিল বোর্ড। করপোরেট নেতৃত্ব, ব্যবসায় শিক্ষা, কৌশলগত পরামর্শ ও অর্থনৈতিক নীতির বিষয়ে অভিজ্ঞ পেশাজীবীরা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস দেশের করপোরেট খাতে উৎকর্ষ ও নেতৃত্বের অবদান স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ আয়োজনের মাধ্যমে শুধু ব্যবসায়িক সাফল্য অর্জনকারী নয়, বরং দেশের করপোরেট নেতৃত্বে নতুন মানদণ্ড তৈরি করা ব্যক্তিদেরও তুলে ধরা হয়।

দিনের শুরুতে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ১০ম লিডারশিপ সামিট। এবারের সামিটের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’। এতে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, বৈশ্বিক পর্যায়ের নির্বাহী ও শিক্ষাবিদরা অংশ নেন। দিনব্যাপী এ সামিটে চারটি মূল প্রবন্ধ উপস্থাপন, একটি ফায়ারসাইড কনভারসেশন, একটি কেস স্টাডি, তিনটি প্যানেল আলোচনা এবং একটি ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়।

মূল প্রবন্ধ উপস্থাপন পর্বে ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। জিও ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর এবং চায়না ইউরোপ ইন্টারন্যাশনাল বিজনেস স্কুলের কো-প্রেসিডেন্ট ও গ্লোবাল অ্যাডভাইজার অধ্যাপক দীপক সি. জৈন দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নেতা ও প্রতিষ্ঠানগুলোর নিজেদের নতুনভাবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি এর আগে কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রু করপোরেশনের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা সিগভে ব্রেকে অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত ও টেকসই প্রতিষ্ঠান গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি এর আগে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চারোয়েন পোকফান্ড গ্রুপ ও অ্যারাইজ ভেঞ্চারস গ্রুপের টেলিকম ও ডিজিটাল ব্যবসাসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

এল ক্যাটারটন ইন্ডিয়ার নির্বাহী চেয়ারম্যান সঞ্জীব মেহতা বড় পরিসরে ব্যবসায়িক রূপান্তরের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি এর আগে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের চেয়ারম্যান, ইউনিলিভার সাউথ এশিয়ার প্রেসিডেন্ট এবং ইউনিলিভারের বৈশ্বিক নির্বাহী পর্ষদের সদস্য ছিলেন। বর্তমানে তিনি এয়ার ইন্ডিয়া, ড্যানোন ও ড. রেড্ডিস ল্যাবের নন-এক্সিকিউটিভ বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সামিটের অন্যতম আকর্ষণ ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ারের বিশেষ আলোচনা। এ পর্বে তারা দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়া প্যানেল আলোচনা ও অন্যান্য সেশনে ব্যবসার প্রবৃদ্ধির প্রতিবন্ধকতা অতিক্রম, সংকটে থাকা ব্যবসা পুনরুদ্ধারে কঠিন সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বশীল ও দক্ষ কর্মীদল গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা হয়।

সামিট ও অ্যাওয়ার্ডসের আয়োজনে উঠে আসে, বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় এমন নেতৃত্ব প্রয়োজন, যারা পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে সক্ষম। দিনব্যাপী আলোচনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দূরদর্শিতা, সাহস এবং জবাবদিহিতার ভিত্তিতে করপোরেট নেতৃত্ব গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

১০ম লিডারশিপ সামিট ও ৫ম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এর পরিবেশনায় ছিল ইউনাইটেড গ্রুপ। সঞ্চালনায় ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড। সহযোগিতায় ছিল নেসলে বাংলাদেশ পিএলসি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আয়োজনটির সহায়তাকারী প্রতিষ্ঠান ছিল বিএসআরএম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি ও রয়্যাল এনফিল্ড। কৌশলগত অংশীদার হিসেবে ছিল গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স।

অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার ছিল টার্কিশ এয়ারলাইনস। জ্ঞানভিত্তিক অংশীদার ছিল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ। এ ছাড়া আতিথেয়তা অংশীদার ছিল লা মেরিডিয়ান ঢাকা, জনসংযোগ অংশীদার ব্যাকপেজ পিআর, উদ্ভাবন অংশীদার বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ এবং একাডেমিক অংশীদার লিডারশিপ একাডেমি। লিডারশিপ সামিট ও বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের নিয়মিত উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ