1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

মস্তিষ্কের টিউমার জয় করে অভিনয়ে ফিরে প্রশংসায় ভাসছেন তানিয়া বৃষ্টি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৭৪ Time View

পারিবারিক টানাপোড়েন এবং নারীর ন্যায্য সম্পত্তির অধিকারের গল্প নিয়ে নির্মিত নাটক অংশীদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মস্তিষ্কের টিউমার ও কেমোথেরাপির ধকল কাটিয়ে নয় মাস পর ফিরেছেন চেনা আঙ্গিনায়। ‘অংশীদার’ নাটকের অভিনয়ে দর্শকদের প্রশংসাও পাচ্ছেন তানিয়া বৃষ্টি।

পারিবারিক টানাপোড়েন এবং নারীর ন্যায্য সম্পত্তির অধিকারের গল্প নিয়ে নির্মিত এ নাটকের মাধ্যমেই অভিনয়ে ফিরেছেন তিনি।

গত শনিবার কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাওয়ার পর এ পর্যন্ত ১৭ লাখ ৭৮ হাজারের বেশি ভিউ হয়েছে।

নাটকটির বিষয়বস্তু নিয়ে সোশাল মিডিয়া ও ইউটিউবে নিজেদের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরছেন দর্শকরা। অনেকে বলছেন, নাটকে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

আশরাফুল নামের একজন লিখেছেন, "নায়কবিহীন নাটক সুপার হিট তানিয়া বৃষ্টি দ্বারাই সম্ভব, অভিনয় সেরা অভিনেত্রী তানিয়া বৃষ্টি।"

সুমাইয়া নামের এক দর্শক মন্তব্য করেছেন, “নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে, এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।”

বাবলী জাহান নামের আরেক দর্শক লিখেছেন, “নাটকটির সঙ্গে বাস্তবতার অনেক মিল। আমরাও দুই বোন, বাবা মারা গেছেন। আত্মীয়স্বজনদের কত রূপ দেখছি, তবে বাবা মারা যাওয়ার আগে আমাদের নামে দলিল করে দিয়ে গেছেন।”

রায়হান খান লিখেছেন, "বর্তমান সমাজের এই অবস্থা বর্তমান পরিস্থিতি নিয়ে সুন্দর একটি নাটক বর্তমান সমাজের সাথে মিল রয়েছে।"

ইউটিউবের মন্তব্যের ঘরে হাসান নামের এক দর্শক লিখেছেন, "এই নাটক সমাজের বাস্তবতা তুলে ধরেছেন, শেষের দিকে শিক্ষামূলক ভাবে নাটকটি তৈরি করেছেন।"

ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।

দর্শকদের এমন সাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা ইকসান রনি বলেন, “‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। দর্শকরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।”

এই সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিত নাটকে অভিনয় করছেন।

নাটক ছাড়াও চলচ্চিত্রেও করেছেন তানিয়া। ২০১৫ সালে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি। ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’।

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় কাজের কথাও ছিল এই অভিনেত্রীর। ঠিক এমন সময়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় প্রথম দফায় অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয় তাকে। অক্টোবরের শুরুতে তিনি অভিনয়ে ফেরেন।

ইলনের মাস্ক ও বৈশ্বিক গণতন্ত্রের নতুন বিপদ

দায়িত্বের উত্তরাধিকার: পরিবেশ সুরক্ষায় প্রজন্ম থেকে প্রজন্মে

শ্রমিকের মজুরি, মালিকের যুক্তি ও কারখানা বন্ধের রাজনীতি

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ