1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীতের ঐতিহ্যবাহী পিঠা-পুলির আয়োজনে দ্য ওয়েস্টিন ঢাকা জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি কবে, কোথায় হবে? রাজস্ব সংস্কারে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: বিশ্ব ব্যাংক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পৈত্রিক বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন বিভিন্ন শাখায় আগুন-ভাংচুর: নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি গ্রামীণ ব্যাংকের যে মামলায় জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ সুকান্তের জন্মশতবর্ষে আরণ্যকের নতুন নাটক ‘একটি মোরগের কাহিনী’ ব্যাংককে এএফসি অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জিতল বাফুফে বিক্ষোভ-অবরোধে স্থবির গোপালগঞ্জ

কাশিয়ানীতে বিএনপি কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫৬ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাশিয়ানী উপজেলাজুড়ে চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ​আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

​​প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

​এ সময় মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কিছু উত্তেজিত নেতাকর্মী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং পরে অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের ভেতরের বেশ কিছু মালামাল পুড়ে যায়।

​একই সময়ে বিএনপি কার্যালয়ের পাশেই অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখাতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে ব্যাংকের ভেতরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

​হঠাৎ এই সহিংস ঘটনার পর উপজেলা সদরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তাৎক্ষণিকভাবে আশপাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

​পুলিশ জানায়, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে এই সহিংসতা চলাকালীন কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) আবু আলমকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার মুঠোফোনে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ছাড়া কাশিয়ানী উপজেলার রামদিয়া আওয়ামী লীগের কার্যালয় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ খুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ