1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীতের ঐতিহ্যবাহী পিঠা-পুলির আয়োজনে দ্য ওয়েস্টিন ঢাকা জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি কবে, কোথায় হবে? রাজস্ব সংস্কারে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: বিশ্ব ব্যাংক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পৈত্রিক বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন বিভিন্ন শাখায় আগুন-ভাংচুর: নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি গ্রামীণ ব্যাংকের যে মামলায় জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ সুকান্তের জন্মশতবর্ষে আরণ্যকের নতুন নাটক ‘একটি মোরগের কাহিনী’ ব্যাংককে এএফসি অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জিতল বাফুফে বিক্ষোভ-অবরোধে স্থবির গোপালগঞ্জ

শীতের ঐতিহ্যবাহী পিঠা-পুলির আয়োজনে দ্য ওয়েস্টিন ঢাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

নিজস্ব প্রতিবেদক: শীতের আমেজে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও লোকজ খাদ্যসংস্কৃতিকে তুলে ধরতে রাজধানীর পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘পিঠা-পুলি’ উৎসব।

হোটেলটির রেস্টুরেন্ট ডেইলি ট্রিটসে এ আয়োজনের মাধ্যমে অতিথিরা উপভোগ করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা-পুলি ও শীতকালীন নানা মুখরোচক খাবার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজিত এ উৎসবে থাকছে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, নকশি পিঠা, খোলাজালি পিঠা, ঝিনুক পিঠা, তেল পিঠা, চিতা পিঠা, দুধ পুলি, নারিকেল পুলি, সাজ পিঠাসহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা।

পাশাপাশি থাকছে খেজুরের ঝোলা গুড়সহ শীতের বিশেষ খাবার।

আয়োজকরা জানান, বাঙালির সংস্কৃতিতে পিঠা কেবল খাবার নয়, বরং এটি গ্রামীণ জীবন, পারিবারিক বন্ধন, শৈশবের স্মৃতি ও প্রজন্ম থেকে প্রজন্মে বহমান ঐতিহ্যের প্রতীক।

সেই ঐতিহ্যকে আধুনিক আতিথেয়তার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পিঠার স্বতন্ত্র স্বাদ ও প্রস্তুতপ্রণালিকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন।

বিশেষভাবে তুলে ধরা হয়েছে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের খোলাজালি পিঠা, ময়মনসিংহ ও নরসিংদীর ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত নকশি পিঠা এবং নরসিংদীর ঝিনুক পিঠাসহ বিভিন্ন আঞ্চলিক খাবার।

অতিথিদের জন্য রাখা হয়েছে দুটি বিশেষ প্যাকেজ। এর মধ্যে গোল্ড পিঠা বক্সের মূল্য ৫ হাজার ৮৫০ টাকা এবং প্লাটিনাম পিঠা বক্সের মূল্য ৭ হাজার ৪৫০ টাকা। প্রতিটি বক্সে থাকছে নির্বাচিত ঐতিহ্যবাহী পিঠা-পুলির পাশাপাশি ডাক ভুনা, কালাই রুটি, গুড়সহ নানা পদ।

এ ছাড়া রয়েছে তিন ধরনের বিশেষ পিঠার প্ল্যাটার। ৩ হাজার ৮০০ টাকার প্রথম প্ল্যাটারে থাকছে ডাক ভুনা, কালাই রুটি, ভাপা পিঠা, চার ধরনের চাটনি ও ভর্তা এবং খেজুরের গুড়ের চা। ৪ হাজার টাকার দ্বিতীয় প্ল্যাটারে থাকছে ডাক ভুনা, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা, চার ধরনের চাটনি ও ভর্তা এবং খেজুরের গুড়ের চা। অন্যদিকে ৩ হাজার ২০০ টাকার তৃতীয় প্ল্যাটারে থাকছে চিকেন ভুনা, বিভিন্ন ধরনের পিঠা, চার ধরনের চাটনি ও ভর্তা এবং খেজুরের গুড়ের চা।

প্যাকেজের পাশাপাশি অতিথিদের পছন্দ অনুযায়ী আলাদাভাবে অর্ডার করার জন্যও রয়েছে বিস্তৃত খাবারের তালিকা। এতে ডাক ভুনা, চিকেন ভুনা, স্পাইসি চিকেন পাটিসাপটা, স্পাইসি পুলি পিঠা, সাদা চিতই, ডিম চিতই, সাজ পিঠা, ভাপা পিঠা, নারিকেল পুলি, সেমাই পিঠা, দুধ চিতই, দুধ পুলি, ভাপা পুলি, চিতা পিঠা, চালের রুটি, কালাই রুটি, সবুজ মটরশুঁটির চাপড়ি, খোলাজালি পিঠা, কলাপাতার পিঠা, নকশি পিঠা, ঝিনুক পিঠা, মুগ পাকন, মাংসসহ ঝাল পিঠা, তেল পিঠা ও গুড়ের চা উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে দ্য ওয়েস্টিন ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ ডিরেক্টর মোহাম্মদ নেসারুল ইসলাম বলেন, “আমরা দেশীয় অতিথিদের পাশাপাশি আন্তর্জাতিক অতিথিদের কাছেও বাংলাদেশের প্রকৃত ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ তুলে ধরতে চাই। এ আয়োজনে দেশীয় খাদ্যঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ভরযোগ্য ও মানসম্মত উপকরণ ব্যবহার করে অথেন্টিক স্বাদ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। আমাদের লক্ষ্য, অতিথিরা যেন পিঠা-পুলির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে পারেন।”

সহকারী রেস্টুরেন্ট ব্যবস্থাপক নুরুল আফসার বলেন, “পিঠা-পুলি বাঙালির শীতকালীন উৎসবের অবিচ্ছেদ্য অংশ। অতিথিদের জন্য আমরা বিভিন্ন অঞ্চলের পরিচিত ও জনপ্রিয় পিঠা এক জায়গায় নিয়ে এসেছি। খাবারের স্বাদ, পরিবেশনা ও আতিথেয়তায় একটি পরিপূর্ণ অভিজ্ঞতা দেওয়াই আমাদের উদ্দেশ্য।”

শেফ, কমিস ১ জেরিন আক্তার চৌধুরী বলেন, “প্রতিটি পিঠার সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা ঐতিহ্য ও প্রস্তুতপ্রণালি। আমরা চেষ্টা করেছি প্রচলিত স্বাদ ও রান্নার ধরন যতটা সম্ভব অক্ষুণ্ন রেখে পিঠাগুলো তৈরি করতে। পাশাপাশি খাবারের বৈচিত্র্য ও পরিবেশনায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে অতিথিরা দেশীয় পিঠার প্রকৃত স্বাদ উপভোগ করতে পারেন।”

দ্য ওয়েস্টিন ঢাকা কর্তৃপক্ষ জানায়, ডেইলি ট্রিটসে প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ ‘পিঠা-পুলি’ আয়োজন। দেশীয় ঐতিহ্যকে আন্তর্জাতিক মানের আতিথেয়তার সঙ্গে যুক্ত করে স্থানীয় ও বিদেশি অতিথিদের জন্য বাংলাদেশের শীতকালীন খাদ্যসংস্কৃতির স্বাদ তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ