1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিভিন্ন শাখায় আগুন-ভাংচুর: নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি গ্রামীণ ব্যাংকের যে মামলায় জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ সুকান্তের জন্মশতবর্ষে আরণ্যকের নতুন নাটক ‘একটি মোরগের কাহিনী’ ব্যাংককে এএফসি অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জিতল বাফুফে বিক্ষোভ-অবরোধে স্থবির গোপালগঞ্জ গোপালগঞ্জে যানবাহনে হামলার জেরে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ ছয় দিনে ২১ জেলায় সহিংসতা, তাণ্ডব; সবচেয়ে বেশি গোপালগঞ্জে, তিন জেলায় নিহত ৪ খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু মুশফিকের চেয়ে জাকের শ্রেয়? যা বললেন শান্ত ঐতিহাসিক বৈঠক শেষে ট্রাম্প-পুতিন-শি’র ৪ দফা যৌথ ‘শান্তি ঘোষণা’

যে মামলায় জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে গুলিতে এনামুল হক নামে এক ব্যক্তি আহত হন। এ ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম জ্যোতিকাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল। এর আগে ফেসবুক লাইভে এসে নিজের বাসার সামনে পুলিশ সদস্যদের অবস্থানের কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী। কেন তাকে আটক করতে পুলিশ এসেছে, তা জানেন না বলেও লাইভে দাবি করেন তিনি। পরে ডিবির উত্তরা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে বলেও জানানো হয়েছিল। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এ ঘটনায় এনামুল হক ঢাকার আদালতে একটি হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে। এই মামলায় জ্যোতিসহ দেশের আরও ১৭ জন তারকাকেও আসামি করা হয়েছে। এজাহারে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ মামলার এজাহারে করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ