1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

মধ্যরাতে বাসার দরজা ভেঙে ডিবির অভিযান, আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

রাজধানীর উত্তরায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় গভীর রাতে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার কিছু পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে পুলিশের উপস্থিতির কথা জানান এই অভিনেত্রী। পরে তিন দফায় প্রায় ৫০ মিনিটের লাইভের একপর্যায়ে ডিবি সদস্যরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

প্রথমে লাইভে জ্যোতি জানান, তার বাসার দরজার সামনে পুলিশ অবস্থান করছে এবং তাকে গ্রেপ্তারের জন্য এসেছে। পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে কথা বলার জন্য দরজা খুলতে বলা হলেও কী কারণে কথা বলতে চায়, তা বারবার জানতে চান তিনি।

এ সময় ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবিরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। লাইভে প্রধানমন্ত্রী ও দেশের মানুষের উদ্দেশে বিভিন্ন কথা বলেন জ্যোতি। কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ তাকে আটক করতে এসেছে বলেও দাবি করেন তিনি।

নিজের ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে জ্যোতি বলেন, এটি অপরাধ হতে পারে না। লাইভ চলাকালে পুলিশের সঙ্গে বিভিন্ন বিষয়ে তার কথোপকথনও শোনা যায়। একপর্যায়ে ডিসি ইলিয়াস কবিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

পরে ডিবির এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তবে কোন কোন মামলায় তার নাম রয়েছে এবং কোন অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

২০০৫ সালে অভিনেত্রী কবরী সারোয়ার পরিচালিত 'আয়না' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর বেলাল আহমেদের 'নন্দিত নরকে' এবং তানভীর মোকাম্মেলের 'রাবেয়া' চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।

তানভীর মোকাম্মেলের 'জীবনঢুলী' চলচ্চিত্রে সন্ধ্যারাণী চরিত্রে অভিনয় করেন জ্যোতি। এ ছাড়া মোরশেদুল ইসলামের 'অনিল বাগচীর একদিন' চলচ্চিত্রে অতসী চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১৫ সালে বাচসাস পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি।

২০২৩ সালের মার্চে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ পান জ্যোতি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই বছরের সেপ্টেম্বরে শিল্পকলা একাডেমিতে গেলে কর্মকর্তা-কর্মচারীদের বিরোধিতার মুখে পড়েন তিনি। পরে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবসান হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষ করে আওয়ামী লীগপন্থী শিল্পীদের আলোচিত 'আলো আসবেই' হোয়াটসঅ্যাপ গ্রুপে তার যুক্ত থাকার বিষয়টি সামনে আসার পর বিতর্ক আরও বাড়ে।

গত আগস্টে ফেসবুক লাইভে এসে প্রায় দুই বছর ধরে কর্মহীন থাকার কথা জানান তিনি। এ সময় তীব্র আর্থিক ও মানসিক সংকটের মধ্য দিয়ে যাওয়ার কথাও প্রকাশ করেন এই অভিনেত্রী।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ