1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীতের ঐতিহ্যবাহী পিঠা-পুলির আয়োজনে দ্য ওয়েস্টিন ঢাকা জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি কবে, কোথায় হবে? রাজস্ব সংস্কারে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: বিশ্ব ব্যাংক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পৈত্রিক বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন বিভিন্ন শাখায় আগুন-ভাংচুর: নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি গ্রামীণ ব্যাংকের যে মামলায় জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ সুকান্তের জন্মশতবর্ষে আরণ্যকের নতুন নাটক ‘একটি মোরগের কাহিনী’ ব্যাংককে এএফসি অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জিতল বাফুফে বিক্ষোভ-অবরোধে স্থবির গোপালগঞ্জ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৪৩ Time View

শতাধিক ব‍্যক্তিকে গুম-খুনের মামলায় কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই ঘটনা ঘটে।

প্রত‍্যক্ষদর্শীরা জানায়, মাস্ক পরা বিক্ষুব্ধ ২৫-৩০ জনের একটি দল নগরীর বিএম কলেজ বৈদ‍্যপাড়া এলাকায় জিয়াউল আহসানের পৈত্রিক বাড়িতে হামলা চালা‍য়। তারা বাড়ির সামনের একটি কক্ষ ও গ‍্যারেজ ভাঙচুরের পর সেখানে থাকা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।

বিএম কলেজের ওই এলাকায় জিয়াউল আহসান ও তার পরিবারের সদস‍্যদের একাধিক বহুতল ভবন রয়েছে। এর মধ‍্যে জিয়াউলের বাড়িতেই হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। ঘটনার সময় বাড়িটিতে কেউ ছিলেন না। ভাঙচুর ও অগ্নিসংযোগে বাড়িটির দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ মহারাজ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়েছে। কে বা কারা এই হামলা ও অগ্নিসংযোগ করেছে তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ