1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
অনুমোদন পেল ব্যাংক রেজল্যুশন ফান্ড; অর্থের বড় অংশ আসবে বন্ড থেকে চুয়াডাঙ্গায় পেট্রোল বোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকে আগুন সব জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা সম্প্রসারণ হবে: আইনমন্ত্রী রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোসাদ্দেক ঢাকায় গ্রেপ্তার আ.লীগের খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু আইসিজের রায়কে স্বাগত ঢাকার, প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরুর আহ্বান ঢাকা মেডিকেলের ফুটপাতে ‘ভবঘুরে’ নারীর লাশ পাবনা-ঢাকা রুটে চালু হলো নতুন দুটি আন্তঃনগর ট্রেন সাইফ-ইয়াসিরের ব্যাটে জয়ে শুরু বাংলাদেশের রাইজিং এশিয়া কাপ পাহাড়ের শিশুদের শিক্ষার জন্য ভিক্ষু উথোয়াইংগ্য মারমার নেতৃত্বে টেকনাফ-ঢাকা পদযাত্রা

সাইফ-ইয়াসিরের ব্যাটে জয়ে শুরু বাংলাদেশের রাইজিং এশিয়া কাপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

আসরের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

১১৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন সাইফ হাসান (বাঁয়ে) ও ইয়াসির আলি। ছবি: এসিসি ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বোলারদের সম্মিলিত চেষ্টায় হংকংকে নাগালে আটকে রাখল বাংলাদেশ ‘এ’ দল। রান তাড়ায় সাইফ হাসান ও ইয়াসির আলির পঞ্চাশ ছোঁয়া অপরাজিত ইনিংসে দাপুটে জয়ে রাইজিং এশিয়া কাপ শুরু করল তারা।

দোহায় আসরের প্রথম ম্যাচে ৮ উইকেটে জিতেছে সাইফের দল। হংকংয়ের ২১৯ রান ৫৪ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

হংকংয়ের হয়ে ফিফটি করেন দুইজন। দুটি ছক্কা ও পাঁচটি চারে ৭৭ রান আসে আনশি রাঠের ব্যাট থেকে। একটি ছক্কা ও পাঁচটি চারে এইজাজ খান করেন ৬৭ রান। আর কেউ ২০ রানও করতে পারেননি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইকবাল হোসেন।

রান তাড়ায় এক ছয় ও চার চারে ৮৬ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন সাইফ। সঙ্গে বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক।

আগ্রাসী ব্যাটিংয়ে পাঁচটি ছক্কা ও তিনটি চারে ৫১ বলে ৭১ রান করেন ইয়াসির।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫২ রানে তিন উইকেট হারায় হংকং। শুরুর সেই ধাক্কা কাটিয়ে ওঠে তারা আনশি ও এইজাজের ব্যাটে। দুইজনে গড়েন ১২৮ রানের জুটি।

২৯তম ওভারে সামিউন বাশিরকে ছক্কায় উড়িয়ে ৫৭ বলে ফিফটি স্পর্শ করেন আনশি। কিন্তু মন্থর ব্যাটিংয়ে রান বাড়ানো এইজাজের পঞ্চাশ আসে ৯০ বলে।

রকিবুল হাসানের ওভারে জোড়া উইকেট হারায় হংকং। আনশি ক্যাচ দিয়ে ফেরার এক বল পর রান আউটে কাটা পড়েন আব্দুল সামাদ। দুই ওভার পর এইজাজকে কট বিহাইন্ড করেন ইকবাল।

রান তাড়ায় পঞ্চম ওভারে পারভেজ হোসেনকে হারায় বাংলাদেশ। দুটি চারে ১২ রান করে ফেরেন এই ওপেনার। এরপর দলকে টানেন সাইফ ও শাহাদাত হোসেন।

দারুণ খেলে পঞ্চাশের কাছে পৌঁছে যান শাহাদাত। কিন্তু ফিফটি করা হয়নি তার। আতিক ইকবালের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি একটি ছক্কা ও ছয়টি চারে ৪৩ রান করে। তাতে ভাঙে ৮৪ রানের জুটি।

এরপর আর দলকে উইকেট হারাতে দেননি সাইফ ও ইয়াসির। ৮০ বলে ফিফটি ছুঁয়ে শেষ পর্যন্ত খেলে যান সাইফ। এহসান খানকে টানা তিনটি ছক্কা হাঁকান ইয়াসির। প্রথম ছক্কায় ফিফটি স্পর্শ করেন তিনি, ৪৩ বলে।

এই দুইজনের অবিচ্ছিন্ন ১১৩ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

হংকং: ৫০ ওভারে ২১৯/৮ (জিশান ১০, আনশি ৭৭, বাবর ১০, রিয়ানশ ৪, এইজাজ ৬৭, সামাদ ১, ওয়াসিফ ১৭, মুর্তাজা ২, এহসান ৯*, আয়ুশ ১*; সাইফউদ্দিন ৯-০-৩৩-১, রুবেল ১০-২-৪৩-১, রকিবুল ১০-০-৫২-১, ইকবাল ৯-০-৩৩-৩, সাইফ ৯-০-৩৩-১, সামিউন ৩-০-২০-০)

বাংলাদেশ ‘এ’ দল: ৪১ ওভারে ২২০/২ (সাইফ ৮৬*, পারভেজ ১২, শাহাদাত ৪৩, ইয়াসির ৭১*; আয়ুশ ৭-০-৪১-১, আতিক ১০-০-৪৬-১, মুর্তাজা ১০-০-৪০-০, এহসান ৭-১-৪৮-০, এইজাজ ৬-০-৩৬-০, আনশি ১-০-৯-০)

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ