1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অনুমোদন পেল ব্যাংক রেজল্যুশন ফান্ড; অর্থের বড় অংশ আসবে বন্ড থেকে চুয়াডাঙ্গায় পেট্রোল বোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকে আগুন সব জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা সম্প্রসারণ হবে: আইনমন্ত্রী রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোসাদ্দেক ঢাকায় গ্রেপ্তার আ.লীগের খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু আইসিজের রায়কে স্বাগত ঢাকার, প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরুর আহ্বান ঢাকা মেডিকেলের ফুটপাতে ‘ভবঘুরে’ নারীর লাশ পাবনা-ঢাকা রুটে চালু হলো নতুন দুটি আন্তঃনগর ট্রেন সাইফ-ইয়াসিরের ব্যাটে জয়ে শুরু বাংলাদেশের রাইজিং এশিয়া কাপ পাহাড়ের শিশুদের শিক্ষার জন্য ভিক্ষু উথোয়াইংগ্য মারমার নেতৃত্বে টেকনাফ-ঢাকা পদযাত্রা

চুয়াডাঙ্গায় পেট্রোল বোমা ছুড়ে গ্রামীণ ব্যাংকে আগুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

পুলিশ জানায়, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চুয়াডাঙ্গার সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।

এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটক ও সিঁড়ির পাশে আগুন ধরে যায়।

বুধবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার পদ্মবিলা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য বলেন, ব্যাংকের সিসিটিভি ভিডিওতে কয়েকজনকে চারটি পেট্রোল বোমা ছুড়তে দেখা গেছে। বিস্ফোরণের পর নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।

ব্যাংকের এক নৈশপ্রহরী বলেন, দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরা চারজন এসে ব্যাংক লক্ষ্য করে একের পর এক চারটি পেট্রোল বোমা ছোড়ে। এরপর তারা দ্রুত চলে যায়। এর মধ্যে দুটি বোমা ব্যাংকের প্রধান দরজার সামনে ও সিঁড়ির পাশে বিস্ফোরিত হয়। বাকি দুটি বিস্ফোরিত হয়নি।

তিনি বলেন, বোমা বিস্ফোরণের পর আগুন জ্বলতে দেখে দ্রুত তা নিভিয়ে ফেলেন। এতে আগুন ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়েনি।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা নেওয়া হবে। তবে রাত সাড়ে ৬টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ