1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ৪১৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ব্যাংকটির করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। বৈঠকে বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান। এ ছাড়া পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, খন্দকার শাকিব আহমেদ, এ কে আজাদ, ফকির মাসরিকুজ্জামান, ফকির মনিরুজ্জামান ও আবদুল হাকিম উপস্থিত ছিলেন।

সভায় আরও অংশ নেন স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম, মোয়াম্মেল এ চৌধুরী ও শাহনাজ সুলতানা। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশারও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ