1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌসীফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ২৫ নভেম্বর থেকে তারা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট (ডিআইজি) করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার করা হয়েছে।

জিএমপির উপকমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার করা হয়েছে।

রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ টেলিকমের পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ির ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মোহাম্মদ মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি করা হয়েছে।

সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে জিএমপির উপকমিশনার করা হয়েছে।

টিডিএসের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার শেখ শরিফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) করা হয়েছে।

সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে কেএমপির উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।

এসবির পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামানকে কেএমপির উপকমিশনার করা হয়েছে।

সিএমপির উপকমিশনার কবির আহমেদকে কেএমপির উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ