1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

তরুণ উদ্যোক্তাদের উন্নয়নে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (Upazila-Driven Youth Opportunity for Growth) কর্মসূচির প্রচার, বাস্তবায়ন ও কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জে একটি সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক পিএলসি। সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় নিয়ে আসা, নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে উৎসাহিত করা এবং তাঁদের টেকসই উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুন্সীগঞ্জের দরবার পার্টি প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) পরিচালক শেখ আব্দুল কুদ্দুস। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-র যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান, সিটি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় তরুণ উদ্যোক্তা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য, অংশগ্রহণের যোগ্যতা, অর্থায়ন সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-র যুগ্ম পরিচালক কর্মসূচিটির বিভিন্ন দিক তুলে ধরে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি-র সার্কুলার এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় প্রবর্তিত এ কর্মসূচির মূল লক্ষ্য হলো উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে তাঁদের জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ সৃষ্টি করা। কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সমপরিমাণ ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। ব্যাংকঋণের অংশটি বাংলাদেশ ব্যাংকের প্রাসঙ্গিক পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পুনঃঅর্থায়নযোগ্য। পাশাপাশি উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ, মেন্টরিং, ব্যবসা নিবন্ধন, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং বাজার সংযোগের ক্ষেত্রেও সহায়তা প্রদান করা হবে।

বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংককে দেশের ১২টি উপজেলায়-আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সীগঞ্জ সদর, সোনারগাঁও, শিবপুর, হাজীগঞ্জ, লাকসাম, সেনবাগ, সিরাজগঞ্জ সদর, বিশ্বনাথ ও দিনাজপুর সদরে উপজেলা লিড ব্যাংক হিসেবে দায়িত্ব প্রদান করেছে। একই সঙ্গে গোপালগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার জেলা লিড ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক।

লিড ব্যাংক হিসেবে সিটি ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় সাধন, আবেদনসমূহ একীভূত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ এবং যোগ্য উদ্যোক্তা চিহ্নিতকরণে সহায়তা করবে। আগ্রহী উদ্যোক্তারা নির্ধারিত উপজেলাগুলোর যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট অর্থায়নকারী ব্যাংকগুলো নিজস্ব মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ঋণ আবেদন যাচাই-বাছাই করে অনুমোদিত ঋণ ও সমপরিমাণ অনুদান ৫০:৫০ অনুপাতে একযোগে বিতরণের ব্যবস্থা করবে। এ ছাড়া অর্থায়ন-পরবর্তী সময়ে ব্যবসার অগ্রগতি, অর্থের যথাযথ ব্যবহার এবং ঋণ পরিশোধের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের লক্ষ্যে সিটি ব্যাংকের নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন। এই বিশেষায়িত ঋণ সুবিধা চালুর মাধ্যমে কর্মসূচিটির আওতায় উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তির সুযোগ আরও সহজ ও কার্যকর হবে। লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণ সুবিধা চালুর মাধ্যমে তরুণ উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সিটি ব্যাংক তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ