1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

ক্যান্সারে মারা গেলেন মডেল-অভিনেত্রী তুলনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:২৫ পূর্বাহ্ণ

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন। গত শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তুলনার বয়স হয়েছিল ৩৯ বছর। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বিষয়টি জানিয়েছেন তার মা, সুপ্রিম কোর্টের আইনজীবী আমেনা বেগম।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তুলনার স্তনে টিউমার ধরা পড়ে। এরপর বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পর ঢাকার আহ্‌ছানিয়া মিশন হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। পরে তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২০ অক্টোবর তুলনার শরীরে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর বায়োপসি পরীক্ষায় ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসকরা জানতে পারেন, তত দিনে তার শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। খবর বাংলানিউজের।

মেয়ের শেষ সময়ের কথা জানিয়ে আমেনা বেগম বলেন, অপারেশনের পরের দুদিন শারীরিকভাবে বেশ ভালো ছিল। আমাদের সঙ্গে কথা বলেছে। হাসিখুশি ছিল আমার মেয়েটা। গতকাল সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। খুব দ্রুত অবস্থা খারাপ হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার হার্ট অ্যাটাক হয়। এরপর রাত ১১টায় তুলনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন তুলনা আল হারুন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও কাজ করেছেন তিনি। দীর্ঘ কর্মজীবনে দেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের বিভিন্ন আয়োজনে যুক্ত ছিলেন এই শিল্পী। পেশাগত ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রাণবন্ত উপস্থিতি ছিল তুলনার। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোক প্রকাশ করছেন সহকর্মী, ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার ও ভক্তরা। তুলনা আল হারুন দেশের প্রখ্যাত নাট্যকার ও নাট্যনির্দেশক আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের মেয়ে। তার বাবা আবদুল্লাহ আল হারুন জার্মানিতে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ