1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে শুরু বাংলাদেশের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:২৪ পূর্বাহ্ণ

ফিফা অনূর্ধ্ব–১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬–এর উদ্বোধনী ম্যাচে গতকাল শনিবার আজারবাইজানের বাকুর হোভসান কমপ্লেক্সে ওয়েলস অনূর্ধ্ব–১৫ দলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৫ জাতীয় ফুটবল দল। ম্যাচে দুই দলই গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে কেউই গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল। বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হলো ফিজি, বুরুন্ডি, ইন্দোনেশিয়া, পর্তুগাল ও ওয়েলস। আজ রোববার দ্বিতীয় ম্যাচে পর্তুগাল ও ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর সোমবার ২৬ অক্টোবর বুরুন্ডি ও ফিজির বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এবারই প্রথমবারের মত অনূর্ধ্ব–১৫ বয়সভিত্তিক এই বিশ্বকাপের আয়োজন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। এবারের আসরে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। অনেকটাই উৎসবের আয়োজনে সাজানো এই টুর্নামেন্টে তরুণদের মধ্যে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি ও সব দেশকে বিশ্বকাপের আমেজে নিয়ে আসার একটি লক্ষ্যস্থির করেছে আয়োজকরা। যে কারণে ম্যাচের সময় কমিয়ে মাত্র ৪০ মিনিট করা হয়েছে। মাঠে খেলোয়াড়ের সংখ্যাও কমিয়ে আটজনে সীমাবদ্ধ রাখা হয়েছে। ওয়েলসের বিপক্ষে ড্র বাংলাদেশের ফুটবলের জন্য আশাব্যাঞ্জক খবর হলেও অ–১৫ দলের কোচ আকবর হোসেন রিদন অবশ্য পারফরম্যান্সে খুশি নন। আজারবাইজানে বাফুফের দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পারফরম্যান্সে আমি তেমন খুশি নই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তারা শারীরিক ও টেকনিক্যালি অনেক শক্তিশালী। বিশেষ করে আমরা বিল্ড আপে অনেক ভুল করেছি। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ আমরাই মিস করেছি।’

বাংলাদেশের গোলকিপার শ্রীনাথ সরদার অবশ্য ক্লিনশিট নিয়ে মাঠ ছাড়তে পারাতেই খুশি। ‘আজ আমরা প্রথম ম্যাচ ওয়েলসের বিপক্ষে খেলেছি। তারা আমাদের চেয়ে শারীরিকভাবে ভালো, সে হিসেবে আমরা তাদের বিপক্ষে ভালো খেলেছি। এ ম্যাচে আমি ক্লিনশিট রাখার চেষ্টা করেছি। পরের ম্যাচগুলোতেও ক্লিনশিট রাখার লক্ষ্য আছে আমার। ম্যাচ বাই ম্যাচ হিসেব করে আমরা খেলছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ