1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:১৯ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী বুধবার। প্রথম টেস্টের আগে মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের অনুশীলন। ঘরের মাঠের এই সিরিজ শুরুর আগে পরিবর্তন আনা হয়েছে কোচিং প্যানেলে। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে আশরাফুলের। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দিলেও চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বিসিবির অন্য কোনো দায়িত্বে থাকবেন তিনি। বিসিবি থেকে এমনটিই জানানো হয়েছে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই। তিনি বলেন, ‘আজকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে আর থাকছি না। যেহেতু ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি রয়েছে তাই ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানিয়েছে অন্য বিভাগে দায়িত্ব দেবে। কোথায় দেওয়া হবে এ বিষয়ে কিছু জানানো হয়নি এখনও।’ সাদা বলের ক্রিকেটে ব্যাটারদের ব্যর্থতায় অনেক দিন ধরেই সমালোচিত হচ্ছিলেন আশরাফুল। শেষ পর্যন্ত তাকে সরিয়ে দিল বিসিবি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ সালাউদ্দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ