1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

চট্টগ্রাম ক্রিকেট একাডেমির অনূর্ধ্ব-১২ টুর্নামেন্ট সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:২৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট একাডেমি (সিসিএ) আয়োজিত অনূর্ধ্ব–১২ কিডস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল সিসিএ কিংস ও সিসিএ রয়েলস। জমজমাট এই লড়াইয়ে সিসিএ রয়েলসকে ৫৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিসিএ কিংস। সিজেকেএস অনুশীলন মাঠে ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং করে সিসিএ কিংস প্রতিপক্ষকে ১৫৭ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয়। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে রোহান ৫২ রান সংগ্রহ করে। এ ছাড়া মুশফিক ৩০, সিনান ২৫ ও সায়ন ১৫ রান করেন। ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিসিএ রয়েলস সবক’টি উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে ৫৩ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে সিসিএ কিংস। ব্যাট হাতে ৫২ রান করার পাশাপাশি বল হাতে তিনটি উইকেট নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রোহান। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহ করে সেরা ব্যাটসম্যানের পুরস্কারও অর্জন করে সে। অন্যদিকে, টুর্নামেন্টের সেরা বোলারের পুরস্কার জিতে নেয় মুশফিক।

চট্টগ্রাম ক্রিকেট একাডেমি আয়োজিত টেস্ট ম্যাচে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় নাদির এবং সেরা বোলারের স্বীকৃতি পায় রোহান। ফাইনালের প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিসিএ সাধারণ সম্পাদক সানু বিশ্বাস চন্দন ও যুগ্ম সম্পাদক সরওয়ার উদ্দিন চৌধুরী। সিসিএ প্রধান নির্বাহী সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কোচ ফয়েজউল্লাহ্‌ সুমন ও সাহেদ সাত্তার অপু, কর্মকর্তা আজগর আলী, পিন্টু বিশ্বাস, পার্থ প্রতীম সরকার, অভিভাবক প্রতিনিধি কামরুজ্জামান রাজু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ