1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টিউশনের আয়ে সিনেমা, ভর্তি-যুদ্ধের গল্প নিয়ে ‘অন্যপাতা’ ট্রাম্পের হুমকির মধ্যেই ইউরোপের শীর্ষ মানবাধিকার পুরস্কার পেল আইসিসি প্রধানমন্ত্রীর সফর: ৫ বছরে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান আ.লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া সেই রাবি শিক্ষার্থী আর নেই বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা ত্রুটি, জরুরি হালনাগাদে ব্যস্ত প্রতিষ্ঠানগুলো স্তন ক্যান্সার নিয়ে সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার খুলনায় নারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা

ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

মোঃ সিরাজুল ইসলাম, ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪০:১৭

ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নান্নার ইউনিয়ন এর ঐতিহ্যবাহী খেলার মাঠে নান্নার যুব ক্রীড়া সংঘের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। এতে সভাপতিত্ব করেন নান্নার যুব ক্রীড়া সংঘের সভাপতি মো. নূরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হক মোল্লা, ধামরাই উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো. শাহজাহান ফেরাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান মোল্লা, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইবাদুল হক জাহিদ, নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল্লাহ, নান্নার ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবু বক্কর, ধামরাই পৌর যুবদল নেতা টুটুল, সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান এবং ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন, ছাত্রদল নেতা সোলায়মান কবির মিল্টন, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও দেশের জন্য মারাত্মক হুমকি। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক থেকে দূরে রাখা সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকেরা জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

লিঙ্ক: https://www.channels.com.bd/news/district-news/1f2a-20261023

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ