1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
টিউশনের আয়ে সিনেমা, ভর্তি-যুদ্ধের গল্প নিয়ে ‘অন্যপাতা’ ট্রাম্পের হুমকির মধ্যেই ইউরোপের শীর্ষ মানবাধিকার পুরস্কার পেল আইসিসি প্রধানমন্ত্রীর সফর: ৫ বছরে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান আ.লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্যমন্ত্রী মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের দুই সিনেমা ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া সেই রাবি শিক্ষার্থী আর নেই বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা ত্রুটি, জরুরি হালনাগাদে ব্যস্ত প্রতিষ্ঠানগুলো স্তন ক্যান্সার নিয়ে সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার খুলনায় নারীকে গুলি করে ও কুপিয়ে হত্যা

বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা ত্রুটি, জরুরি হালনাগাদে ব্যস্ত প্রতিষ্ঠানগুলো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর সাইবার নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান তাদের কম্পিউটার সিস্টেম হালনাগাদে ব্যস্ত হয়ে পড়েছে। নিরাপত্তার ঝুঁকি এড়াতে বুধবার ও বৃহস্পতিবার (২১-২২ অক্টোবর) বিভিন্ন ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়। যুক্তরাজ্য সরকারও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু সরকারি সেবা বন্ধ করেছে। খবর বিবিসির।

সাইবার নিরাপত্তা গবেষকদের আশঙ্কা, ত্রুটিগুলো দ্রুত সংশোধন না করা হলে পিএইচপি ব্যবহারকারী লাখ লাখ ওয়েবসাইট হ্যাকিংয়ের ঝুঁকিতে পড়তে পারে। তবে এখন পর্যন্ত এসব ত্রুটি কাজে লাগিয়ে সফল সাইবার হামলার কোনো খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এর প্রকৃত প্রভাব বুঝতে কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও লাগতে পারে।

যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী ব্যারনেস লয়েড পার্লামেন্টের উচ্চকক্ষে জানান, নিরাপত্তা সতর্কতার কারণে দেশটির ৩২টি সরকারি সেবা বন্ধ রয়েছে এবং আরও চারটি সেবা আংশিকভাবে অচল। সরকারের দাবি, নিরাপত্তা হালনাগাদ ও ঝুঁকি কমানোর ব্যবস্থা নেওয়ার কারণেই মূলত এসব সেবা বন্ধ রাখতে হয়েছে। তবে বড় কোনো জনসাধারণের জন্য উন্মুক্ত গুরুত্বপূর্ণ সরকারি সেবা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানানো হয়েছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) প্রযুক্তি প্রধান অলি হোয়াইটহাউস ঘটনাটিকে ‘নজিরবিহীন’ বলে বর্ণনা করেছেন। বিবিসি রেডিওকে তিনি বলেন, এর প্রভাব সর্বত্র অনুভূত হতে পারে। তবে এখন পর্যন্ত হ্যাকারদের সফলভাবে সিস্টেমে প্রবেশের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

পিএইচপির নিরাপত্তা ত্রুটি শনাক্তে সহায়তাকারী সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে পিএইচপি ব্যবহৃত হয়। উইকিপিডিয়া, অনলাইন দোকান এবং ওয়ার্ডপ্রেসভিত্তিক বহু ওয়েবসাইট এ ভাষার ওপর নির্ভরশীল। ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত ত্রুটিগুলো ভাষাটির একাধিক পুরোনো সংস্করণকেও প্রভাবিত করছে।

পিএইচপি ফাউন্ডেশন সতর্ক করে বলেছে, নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো ধরনের পরিচয় যাচাই ছাড়াই দূর থেকে আক্রমণকারী সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। ফলে আক্রান্ত সিস্টেমে অননুমোদিত প্রবেশ ও তথ্য চুরির ঝুঁকি তৈরি হতে পারে।

ইন্টারনেট অবকাঠামো প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান ম্যাথিউ প্রিন্স জানান, ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসার আগের ১০ ঘণ্টায় তাদের নেটওয়ার্কে এটি কাজে লাগানোর হাজারো চেষ্টা শনাক্ত হয়। তথ্য প্রকাশের পর প্রথম ৪৫ মিনিটে সেই চেষ্টা দশ হাজারে এবং দুই ঘণ্টার মধ্যে কয়েক লাখে পৌঁছায়। পরে তা কয়েক মিলিয়নে উন্নীত হয় বলে তিনি জানান। অ্যামাজনও তাদের সিস্টেমে ত্রুটি কাজে লাগানোর চেষ্টা শনাক্ত করেছে, যদিও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটগুলো স্বাভাবিকভাবে চলছিল।

নিরাপত্তা হালনাগাদের জন্য ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ বিশ্বজুড়ে তাদের কিছু সেবায় প্রবেশ সাময়িকভাবে বন্ধ রেখেছে। নেদারল্যান্ডসের একটি সাইবার নিরাপত্তা সংস্থা, ফিনল্যান্ডের সরকারি সেবা এবং উইকিপিডিয়ার কিছু অংশও সাময়িকভাবে বন্ধ থাকার পর বৃহস্পতিবার স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে।

তবে বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা বিঘ্নিত হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। দক্ষিণ ওয়েলসের চেপস্টো শহরের একটি গ্যারেজের মালিক ডিন প্রেসলি বিবিসিকে জানান, পিএইচপি-সংক্রান্ত সমস্যার কারণে তিনি অনলাইনে গাড়ির এমওটি পরীক্ষা-সংক্রান্ত নথি ও সনদ তৈরি করতে পারছেন না। ফলে কাগজে হাতে লিখে কাজ চালাতে হচ্ছে এবং গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে।

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এনসিসি গ্রুপের সাইবার গোয়েন্দা ও প্রতিক্রিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট ম্যাট হল বলেন, নিরাপত্তা ত্রুটি কাজে লাগানোর আগের তুলনায় সময় অনেক কমে গেছে। কয়েক বছর আগে কোনো ত্রুটি কাজে লাগাতে হ্যাকারদের কয়েক সপ্তাহ লাগতে পারত; এখন কয়েক দিন, এমনকি কয়েক ঘণ্টার মধ্যেই তা ঘটতে পারে।

তিনি নিরাপত্তা বিশেষজ্ঞদের ওপর কাজের চাপ ও ক্লান্তির বিষয়েও সতর্ক করেছেন। তার মতে, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির পাশাপাশি কর্মীদের সুস্থতা, বিশ্রাম ও সম্মিলিতভাবে কাজ করাও গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ